নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৬ জানুয়ারি ২০২৫ , ০৫:০৩ পিএম


ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ছবি : সংগৃহীত

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে আরও বৈশ্বিক আসরে বড় ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত।

রোববার (২৬ জানুয়ারি) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সুপার সিক্সের ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে ২০ ওভারে ৮ উইকেটে তুলতে পারে মাত্র ৬৪ রান ইয়াং টাইগ্রেসরা। ১২.৫ ওভার খেলে ২ উইকেট হারিয়ে হেসেখেলে ওই রান তুলে নেয় ম্যাচজয়ী ভারত। এর আগে মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও ভারতের কাছে ফাইনাল ম্যাচ হেরেছিল বাংলাদেশ।

এই আসরে সুপার সিক্সে কেবল দুই পয়েন্ট নিয়ে আসতে পেরেছিল। অস্ট্রেলিয়া ও ভারত গ্রুপ পর্বে বেশি ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে এসেছিল। অন্যদিকে, অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৬ ও ভারত বাংলাদেশকে হারিয়ে অর্জন করে নিয়েছে ৬ পয়েন্ট। তাতে সেমিফাইনালও নিশ্চিত হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার। সুপার সিক্সে বাকি ম্যাচ জিতলেও তাই তাদের সমান হওয়া লাল সবুজের প্রতিনিধিদের সম্ভব নয়।

ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে এই ম্যাচে সুমাইয়া আক্তার ছাড়া কেউ দাঁড়াতেই পারেননি। সুমাইয়া করেন দলের হয়ে সর্বোচ্চ ২১ রান। বাকি সবার ব্যর্থতায় ৬৪ রানে থেমে লড়াই করার অবস্থা থাকেনি বাংলাদেশের। 

বাংলাদেশের ইনিংস অল্পতে আটকে দিতে ১৫ রানে ৩ উইকেট নেন বৈষ্ণবী শর্মা। ম্যাচ সেরাও হন তিনি। জবাবে ত্রিশা গঙ্গাদির ৩১ বলে ৪০ রানের ইনিংসে হেসেখেলে জয় পায় ভারত।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল: ২০ ওভারে ৬৪/৮ (সুমাইয়া ২১*, জান্নাতুল ১৪; বৈষ্ণবী ৩/১৫, শবনম ১/৭)

ভারত অনূর্ধ্ব ১৯ দল: ৭.১ ওভারে ৬৬/২ (ত্রিশা ৪০, সনিকা ১১; আনিসা ১/২৯, হাবিবা ১/১৫)

ফলাফল: ভারত ৮ উইকেটে জয়ী

ম্যাচসেরা:  বৈষ্ণবী শর্মা।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission