পিএসএলে ইতিহাস গড়লেন হাসান আলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ১২:৩১ পিএম


হাসান আলি
ছবি: সংগৃহীত

গত বছরের মে মাসে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ (টি-টোয়েন্টি) খেলেছেন পাকিস্তানি পেসার হাসান আলি। আন্তর্জাতিক ম্যাচ না খেললেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া প্রতিযোগিতায় দারুণ ছন্দে বল করে থাকেন এই ডানহাতি পেসার। গতকাল (১৮ এপ্রিল) পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইতিহাস গড়েছেন হাসান। টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার হিসেবে তালিকায় নিজের নাম লিখলেন তিনি।      

বিজ্ঞাপন

পেশোয়ার জালমির বিপক্ষে ৪ ওভার বল করে ২৭ রান খরচ করে ৩ উইকেট তুলে নিয়েছেন করাচি কিংসের এই পেসার। এতদিন পিএসএলে উইকেটশিকারের তালিকায় শীর্ষে ছিলেন ওয়াহাব রিয়াজ, এদিন তাকে পেছনে ফেলেন পাকিস্তানের এই গতি তারকা। রিয়াজের সাথে সমান ১১৩টি উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন হাসান। গত ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪ উইকেট নিয়ে সেই কীর্তিতে ভাগ বসান তিনি। সেই সাথে গতকালকের ম্যাচে সবাইকে ছাড়িয়ে যান হাসান আলি।

পিএসএলের এই রেকর্ড গড়তে ৮৪টি ইনিংস খেলেছেন হাসান। আর উইকেট নিয়েছেন ১১৬ টি। অন্যদিকে ওয়াহাব রিয়াজ ৮৭ ইনিংসে নেন ১১৩ উইকেট। এই তালিকায় যথাক্রমে আছেন শাহিন আফ্রিদি ৭৪ ম্যাচে ১০৮ উইকেট, শাদাব খান ৮৬ ম্যাচে ৯৭ উইকেট ও ফাহিম আশরাফ ৭৩ ম্যাচে ৭৯ উইকেট। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি পিএসএলে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৮.২৫ ইকোনমিতে  ৮ উইকেট তুলে নিয়েছেন হাসান। তার চেয়ে এক উইকেট বেসশী নিয়ে এগিয়ে আছেন জেসন হোল্ডার। ২০১৬ সালে পিএসএলে অভিষেক হয় হাসান আলির। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন তিনি।

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission