রাফিনিয়া-ইয়ামালদের পা মাটিতে রাখতে বললেন বার্সা সভাপতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১০:১৯ এএম


বার্সেলোনা
ছবি: এএফপি

চলতি মৌসুমে রীতিমতো উড়ছে বার্সেলোনা। ট্রেবল জয়ের সম্ভাবনা নিয়ে চলছে নানা আলোচনা। তবে স্রোতে গা না ভাসিয়ে কোচ ও খেলোয়াড়দের পা মাটিতে রাখার পরামর্শ দিয়েছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, স্রেফ সামনে থাকা ম্যাচে মনোযোগ দিতে হবে তাদের। আমরা উচ্চাকাঙ্ক্ষী, তবে আমাদের পা মাটিতে রাখতে হবে। আমরা এখনও কিছুই জিতি নাই। কোপা দেল রের ফাইনাল ও লিগ; দুই জায়গাতেই লক্ষ্য অর্জনের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, কারণ এখনও পাঁচটি ম্যাচ বাকি আছে (লিগে), সবগুলোই খুব কঠিন ও জটিল।

ক্লাবের সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের বার্সা ভক্তদের যা করতে হবে তা হলো, কোচের, খেলোয়াড়দের ওপর আস্থা রাখা। খেলোয়াড়দের প্রতিভা ও উদ্দীপনার সঙ্গে হান্সি ফ্লিকের নির্দেশনা অনুসরণ করে আমাদের সুযোগ আছে।

আরও পড়ুন

লা লিগায় বার্সেলোনা থেকে মাত্র চার পয়েন্টে এগিয়ে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের ফাইনালে আগামী শনিবার মুখোমুখি হবে এই দুই দল। ১১ বছরের মধ্যে প্রথমবার কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল ও বার্সেলোনা। 

এই মৌসুমে আগের দুটি ক্লাসিকোয় পাত্তাই পায়নি মাদ্রিদের দলটি। তবে এবার লড়াইটা কঠিন হবে বলে মনে করেন বার্সেলোনা সভাপতি। তার ভাষ্য, ফাইনাল খুবই উত্তেজনাপূর্ণ, যেকোনো কিছু ঘটতে পারে। তবে আমরা আত্মবিশ্বাসী, কারণ আমরা ভালো অবস্থায় আছি।

তিনি আরও বলেন, আমরা খুব ভালো মৌসুম কাটাচ্ছি, তবে সুপার কাপ ছাড়া আমরা এখনও আমাদের লক্ষ্যের কোনোটিই অর্জন করতে পারিনি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission