পিএসএলে অভিষেকের অপেক্ষায় নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০২ মে ২০২৫ , ০৫:২১ পিএম


নাহিদ রানা
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো মাঠে নামতে পারেন নাহিদ রানা। পেশোয়ার জালমির হয়ে অভিষেকের অপেক্ষায় নাহিদ। লাহোরে রানা-বাবরদের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড।

বল হাতে নাহিদ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে পাকিস্তানের ব্যাটসম্যানরা তা ভালোভাবেই জানে। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান প্রথমবারের মতো নিজেদের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ হয়। সেই সিরিজে বল হাতে রীতিমত পাক ব্যাটারদের কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে ঘণ্টায় দেড়শ কিলোমিটার গতিতে বল করার রেকর্ডটা রানা পাকিস্তানের মাটিতেই গড়ে। কিন্তু এবার খেলার ধরণ ভিন্ন। 

পেশোয়ার জালমির জার্সিতে মাঠে নামতে প্রস্তুত টাইগার বোলার। ৬ ম্যাচ খেলে মাত্র ২ জয় পেয়েছে পেশোয়ার জালমি। হা্রের বৃত্ত থেকে দলকে জয়ের ট্র্যাকে ফেরাতে অধিনায়ক বাবর আজমের ভরসার নাম হয়ে উঠতে পারেন টাইগার স্পিডস্টার।

আরও পড়ুন

জালমির অনুশীলনে বলে গতি দিয়ে ত্রাস ছড়িয়েছেন নাহিদ রানা। তার পেস সামলাতে রীতিমত হিমশিম খেয়েছেন ব্যাটসম্যানরা। পিএসএল পয়েন্ট টেবিলের শীর্ষ দল ইসলামাবাদ ইউনাইটেড। তাদের জয়রথ থামাতে পারবেন কি রানা তা জানার জন্য বাংলাদেশের দর্শকদের অপেক্ষা করতে হবে। 

 আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission