গ্লোবাল সুপার লিগে আবারও মাঠ নামবে রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ০৩:০৮ পিএম


রংপুর রাইডার্স
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশের দল রংপুর রাইডার্স। গায়ানায় বসছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) এবারের আসর। গ্লোবাল সুপার লিগে এবারও খেলবে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি। 

২০২৪ সালে গ্লোবাল সুপার লিগে পাঁচ দল অংশগ্রহণ করে। যার মধ্যে ছিল বাংলাদেশের দল রংপুর রাইডার্স। পাঁচ দলের সেই টুর্নামেন্টে নুরুল হাসান সোহানের নেতৃত্বে শিরোপা ঘরে তোলে রংপুর।

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) কর্তৃপক্ষ জানিয়েছে, গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবারের আসরেও অংশগ্রহণ করবে।

এ প্রসঙ্গে জিএসএলের চেয়ারম্যান ক্লাইভ লয়েড বলেন, ‘আমরা এই বছরের টুর্নামেন্টে ২০২৪ সালের জিএসএল চ্যাম্পিয়নদের আবার স্বাগত জানাতে পেরে আনন্দিত। রংপুর রাইডার্স গত বছরের ইভেন্টে অসাধারণ দক্ষতা এবং পেশাদারিত্বের সাথে খেলেছে এবং সত্যিকার অর্থে যোগ্য বিজয়ী হয়েছে। আমরা গায়ানায় তাদের প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং মাঠে তাদের অব্যাহত শ্রেষ্ঠত্ব প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ 

আরও পড়ুন

উল্লেখ্য, বিপিএলের  বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। গ্লোবাল সুপার লিগে বরিশালও অংশগ্রহণ করবে কিনা তা অবশ্য এখনও জানায়নি জিএসএল কর্তৃপক্ষ। আগামী ১০ জুলাই মাঠে গড়াবে জিএসএলের দ্বিতীয় আসর। যা ১৮ জুলাই পর্যন্ত চলবে। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission