গোল করে বাবার মতো উদযাপন করলেন রোনালদো জুনিয়র 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৯ মে ২০২৫ , ১০:৫৬ এএম


রোনালদো জুনিয়র
ছবি: সংগৃহীত

পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে রোনালদো জুনিয়রের। প্রথম ম্যাচে বদলি হিসেবে নেমে কোনো গোল করতে পারেনি সে। তবে এবার নিজের দ্বিতীয় ম্যাচে রোববার (১৮ মে) ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৫ দলের মুখোমুখি হয় পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল। এই ম্যাচে শুরুর একাদশে দেখা যায় রোনালদোর ছেলেকে। ম্যাচে জোড়া গোল করে দলকে ৩-২ গোলের জয় এনে দিয়েছে রোনালদো জুনিয়র।

ম্যাচের ১৩ মিনিটে রোনালদোর ছেলে প্রথম গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। প্রথমবার দেশের জার্সিতে গোল করে বাবার সিগনেচার উদযাপন 'সিউ' স্টাইলটা দেখায় রোনালদো জুনিয়র। ২৫ মিনিটে গোল শোধ করে ক্রোয়াট কিশোররা। 

আরও পড়ুন

ক্রিস্টিয়ানো জুনিয়র ৪৩ মিনিটে আবারও গোল করে 'সিউ' উদযাপন করে। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ওই গোলও শোধ করে হতাশ করে ক্রোয়াট দলটি৷ ৭৮ মিনিটে কারবাল আবার গোল করে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলকে জয় এনে দেয়। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission