নিজের পছন্দের গোল নিয়ে মুখ খুললেন মেসি, দেখে নিন ভিডিও

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ মে ২০২৫ , ১১:৪০ এএম


সবচেয়ে পছন্দের গোল নিয়ে মুখ খুললেন মেসি
মেসি। ছবি: এএফপি

পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দল, বার্সেলোনা, পিএসজি ও ইন্টার মায়ামির জার্সিতে মোট ৮৬০টি গোল করেছেন লিওনেল মেসি। তাই নিজের পছন্দের গোল কোনটি সেটি বেছে নেওয়া খুবই কঠিন। তবে ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নিজের সেরা ও পছন্দের গোল কোনটি সেটা জানিয়ে দিয়েছেন মেসি।

সম্প্রতি দাতব্য সংস্থা ইন্টার মায়ামি ফাউন্ডেশনের একটি প্রচার ভিডিওতে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। এ সময় নিজের পছন্দের গোল নিয়ে ও কথা বলেছেন তিনি।

মেসি বলেন, আমার এমন অনেক গোল আছে যেগুলো সম্ভবত বেশি সুন্দর ও মূল্যমানও তুলনামূলক বেশি। তা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স লিগে (বার্সেলোনার হয়ে ২০০৯ সালে) ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেড দিয়ে করা গোলটি আমার সবসময়ই পছন্দের।

আরও পড়ুন

নিজের ক্যারিয়ারে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন মেসি। যার সব কয়টিই বার্সেলোনার হয়ে। এর মধ্যে প্রথমটি আসে ২০০৯ সালে। যেখানে ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেডে গোলটি করেছিলেন তিনি। 

স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ ম্যাচের ৭০ মিনিটে ডান প্রান্তে বক্সের কাছাকাছি জায়গা থেকে ক্রস করেন। মেসি লাফিয়ে উঠে হেড দিয়ে বল জালে জড়ান। আর সেটি ছিল কাতালানদের জন্য শিরোপা নির্ধারণী গোল। ২–০ তে এগিয়ে যাওয়া বার্সেলোনা ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগও জিতে নেয়।

পায়ের দক্ষতাতে গোল করতে অভ্যস্ত হলেও হেডে গোল করতে অভ্যস্ত নন মেসি। তাতে উচ্চতা ও বাস্তবতা মিলিয়ে কিছু যুক্তিও থাকতে পারে। সব মিলিয়ে হেডে এই আর্জেন্টাইন মহাতারকা এখন পর্যন্ত করেছেন মাত্র ২৮ গোল হেডে। 

GettyImages-1059672746-e1747962202889

অথচ তার প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো হেডে ১৫৪টি গোল করেছেন। বর্তমানে আল-নাসরের এই পর্তুগিজ সুপারস্টার ছুটছেন ১০০০ গোলের পথে।

মেসির পছন্দের এই গোলের চিত্রকর্ম ইন্টার মায়ামি ফাউন্ডেশনের দাতব্য কাজে নিলামের জন্য তোলা হবে। সেটিকে চিত্রকর্মে রূপ দেবেন শিল্পী রেফিক আনাদোল। এক্ষেত্রে তাদের অনুমোদনও দিয়েছে উয়েফা। আগামী ১১ জুন নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টির মাধ্যমে নিউইয়র্কে উন্মোচন করা হবে। নিলাম শেষ হবে আগামী ১১ জুলাই।

পছন্দের গোলের চিত্রকর্ম নিলামে তোলা নিয়ে মেসি বলেন, আমি ইতোমধ্যেই জানি যে রেফিকের কাজ কতটা বিশেষ। আমরা মায়ামিতে দেখা করছিলাম এবং এখন সে কীভাবে এই গোলটিকে, খেলার মুহূর্তটিকে একটি অনন্য শিল্পকর্মে রূপ দিতে পারে সে আবিষ্কার করা রোমাঞ্চকর ব্যাপার হবে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission