রোনালদো কি সত্যিই গজল গেয়েছেন?

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ০৮:৪৫ পিএম


রোনালদো কি সত্যিই গজল গেয়েছেন?
ছবি: সংগৃহীত

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর গজল গাওয়ার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রোনালদোর গজল গাওয়ার এই ভিডিওটি আসল নয় বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কী-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘Piers Morgan Uncensored’ নামক ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৯ নভেম্বর ‘The FULL Cristiano Ronaldo Interview With Piers Morgan | Parts 1 and 2’ শীর্ষক  শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

013

ভিডিওর বিবরণী থেকে জানা যায়, ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং পিয়ার্স মরগানের সাথে ৯০ মিনিটের এই বহু-পুরস্কারপ্রাপ্ত সাক্ষাৎকারে রোনালদোর এরিক টেন হ্যাগের অসম্মান থেকে শুরু করে গ্লেজার্স পর্যন্ত কথা বলেন। রোনালদো তরুণ খেলোয়াড়দের কাজের নীতিরও সমালোচনা করেন এবং তার প্রাক্তন সতীর্থ ওয়েন রুনি এবং গ্যারি নেভিলের প্রতিও পাল্টা আক্রমণ করেন, যারা ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন পর্তুগিজ ফুটবলারের কর্মকাণ্ড এবং ফুটবল দক্ষতার সমালোচনা করেছিলেন।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ভিডিওটিতে রোনালদোর পরিহিত পোশাক এবং পারিপার্শ্বিক অবস্থার সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে। তবে আলোচিত ভিডিওর অডিওর সাথে উক্ত ভিডিওটির অডিও অংশের মিল খুঁজে পাওয়া যায়নি। 

অর্থাৎ, রোনালদোর ইন্টারভিউ সেশনের ভিডিও ক্লিপের সাথে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা মাধ্যমে ভিন্ন অডিও ক্লিপ যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

সুতরাং, ক্রিস্টিয়ানো রোনালদোর গজল গাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission