প্রেমিকার সঙ্গে কোহলির পুরনো ছবি ভাইরাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ০৮:২৫ পিএম


প্রেমিকার সঙ্গে কোহলির পুরোনো ছবি ভাইরাল
ছবি: সংগৃহীত

বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা বলিউড ও ক্রিকেট দুনিয়ার অন্যতম আদর্শ জুটি হিসেবে পরিচিত। ২০১৭ সালের ডিসেম্বরে দুই তারকা জীবনের নতুন ইনিংস শুরু করেন। এখন তারা এক কন্যা ও এক পুত্রসন্তানের অভিভাবক। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার সঙ্গে বিরাট কোহলির পুরনো ছবি ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

যেখানে তিনি এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছেন। অনেকেই দাবি করছেন, এটি আনুষ্কা শর্মা নন, বরং কোহলির প্রেমজীবনের আগের এক অধ্যায়ের ছবি। ছবিটি ঘিরে অনেকে নানা মন্তব্য করছেন। কেউ লিখেছেন, পেছনের গল্প জানলে সম্পর্কের গভীরতা আরও ভালো বোঝা যায়।’ আবার কেউ বলছেন, ‘আনুষ্কার সঙ্গেই তো ওর জীবন সুন্দর হয়েছে, অতীত থাক অতীতেই।’

বিজ্ঞাপন

যদিও বিরাট কিংবা আনুষ্কার পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো মন্তব্য আসেনি। তবে এটি স্পষ্ট, নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রেখেছেন এই তারকা দম্পতি।

বিজ্ঞাপন

একদিকে যখন বলিউড-পারার বহু সম্পর্ক বিচ্ছেদে গড়াচ্ছে, সেখানে বিরাট-আনুষ্কার সম্পর্ক হয়ে উঠেছে স্থিতিশীলতার প্রতীক। তাদের সম্পর্কের ইতিবাচক দিকই বরং অনুপ্রেরণা হয়ে উঠছে অনেকের জন্য।

বিজ্ঞাপন

মডেলিং দিয়ে বলিউডে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রাজিলিয়ান মডেল ইসাবেলা লেইতে। ল্যাকমের মতো বিখ্যাত ব্র্যান্ডের বিজ্ঞাপনে তাকে দেখা যায়। মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। আমির খানের ছবি দিয়ে বলিউডে পা রাখেন ইসাবেলা। ২০১২ সালে তালাশ ছবিতে আমির খান-কারিনা কাপুরদের সঙ্গে তাকে দেখা গিয়েছিল। সেই সময় বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে বিরাটের সঙ্গে ইসাবেলার দেখা হয়।   

প্রায় বছর দুয়েক চুটিয়ে প্রেম করেন ইসাবেলা-বিরাট। তারপর দু’জনের পথ আলাদা হয়ে যায়। যদিও এই সম্পর্ক নিয়ে বিরাটের মুখে কিছু শোনা যায়নি। ২০১৪ সালে একটি সাক্ষাৎকারে ইসাবেলা বলেন, ভারতে আসার পর আমার প্রথম বন্ধু ছিল বিরাট। অনেকটা সময় আমরা ডেট করেছি, প্রায় ২ বছর। তবে সেটা আমরা প্রকাশ্যে আনতে চাইনি।

বিরাটের পর সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও নাম জড়িয়েছিল ইসাবেলার। তবে সিদ্ধার্থকে নিছক বন্ধু বলেই মনে করেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission