প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে আজ (বুধবার) পিএসজি ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে। উইম্বলডনে রয়েছে জোকোভিচ-সিনারদের মতো তারকাদের কোয়ার্টার ফাইনাল।
ক্রিকেট
মেয়েদের টি-টোয়েন্টি
ইংল্যান্ড-ভারত
রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ১
ফুটবল
ক্লাব বিশ্বকাপ : সেমিফাইনাল
পিএসজি-রিয়াল মাদ্রিদ
রাত ১টা, ডিএজেডএন ওয়েবসাইট
টেনিস
উইম্বলডন : কোয়ার্টার ফাইনাল
সন্ধ্যা ৬টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২
আরটিভি/এসকে




