রাতে মাঠে নামবেন সাকিব, খেলা দেখবেন যেভাবে

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ০২:৪৭ পিএম


রাতে মাঠে নামবেন সাকিব, খেলা দেখবেন যেভাবে
ছবি: ফেসবুক

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। সবশেষ পাকিস্তান সুপার লিগে দেখা গিয়েছিল এই তারকা ক্রিকেটারকে। এবার গ্লোবল সুপার লিগ দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (১০ জুলাই) গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দুবাই ক্যাপিটালস। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

এই টুর্নামেন্টটি অংশ নিচ্ছে টি-টোয়েন্টি প্রতিযোগিতার পাঁচটি শীর্ষ দল- গায়ানা আমাজন ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স, হোবার্ট হারিকেনস একাদশ, দুবাই ক্যাপিটালস এবং সেন্ট্রাল স্ট্যাগস।

আরও পড়ুন

এবারের আসরের জন্য সাকিবকে দলে ভিড়িয়েছে আইএলটি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দল দুবাই ক্যাপিটালস। দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের বদলে সাকিবকে দলে ভিড়িয়েছেন ফ্র‌াঞ্চাইজিটি।

দুবাই ক্যাপিটালস স্কোয়াড: গুলবাদিন নায়েব (অধিনায়ক), ফারহান খান, আর্যমান ভার্মা, জিশান নাসের, রোভম্যান পাওয়েল, কলিম সানা, সাইদ শাহ, ইব্রাহিম মাসউদ, সিদ্দিকুল্লাহ অটল, কাদিম অ্যালেন, সাকিব আল হাসান, নিরোশান ডিকভেলা, জেসি বুটান, ডমিনিক ড্রেকস, জর্ডান জনসন ও কায়েস আহমদ।

যেভাবে দেখবেন খেলা

এই টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার হবে বাংলাদেশসহ বেশ কয়েকটির দেশে। সেগুলো হলো, অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস, বাংলাদেশের টি-স্পোর্টস, ওয়েস্ট ইন্ডিজের রাশ, ইনেট, টিভিজি, এনসিএন, ভারতের সনিটিভি, নিউজিল্যান্ডের স্কাই এনজেড, শ্রীলঙ্কার সুপ্রিম টিভি ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার উইলো।

এ ছাড়াও ভারতের ডিজিটাল প্লাটফর্ম ফ্যানকোড ও গ্লোবাল সুপার লিগের ইউটিউব চ্যানেলে ম্যাচগুলো সম্প্রচার করা হবে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission