দেখে নিন এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ০২:৪০ পিএম


এশিয়া কাপ
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত এশিয়া কাপের ১৭তম আসর। এবারের আসর হবে সম্পূর্ণ টি-টোয়েন্টি ফরম্যাটে। কারণ আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে এ টুর্নামেন্টকে কাজে লাগাতে চায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এর আগে। ২০১৬ এবং ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। এবারও একই ধারা অনুসরণ করে টুর্নামেন্ট আয়োজন করছে এসিসি। এবারের আসরে অংশ নিচ্ছে মোট আটটি দল। এসিসির পূর্ণ সদস্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলংকার সঙ্গে সহযোগী সদস্য হিসেবে খেলবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং হংকং।

গ্রুপ বিন্যাস

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত

গ্রুপ বি: বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান, হংকং

প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোরে জায়গা করে নেবে। সেখান থেকে সেরা দুই দল খেলবে ফাইনালে।

বিশ্লেষকদের মতে, এশিয়া কাপ শুধু আঞ্চলিক শিরোপার লড়াই নয়, বরং বিশ্বকাপের আগে শক্তি যাচাইয়ের মঞ্চও বটে। তাই এবার প্রতিটি ম্যাচেই থাকবে বাড়তি রোমাঞ্চ।

এক নজরে দেখে নিন এশিয়া কাপের পূর্নাঙ্গ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী) :

গ্রুপ পর্ব

৯ সেপ্টেম্বর : আফগানিস্তান-হংকং, রাত ৮:৩০, আবুধাবি
১০ সেপ্টেম্বর : ভারত-আরব আমিরাত, রাত ৮:৩০, দুবাই
১১ সেপ্টেম্বর : বাংলাদেশ-হংকং, রাত ৮:৩০, আবুধাবি
১২ সেপ্টেম্বর : পাকিস্তান-ওমান, রাত ৮:৩০, দুবাই
১৩ সেপ্টেম্বর : বাংলাদেশ-শ্রীলংকা, রাত ৮:৩০, আবুধাবি
১৪ সেপ্টেম্বর : ভারত-পাকিস্তান, রাত ৮:৩০, দুবাই
১৫ সেপ্টেম্বর : আরব আমিরাত-ওমান, সন্ধ্যা ৬টা, আবুধাবি
১৫ সেপ্টেম্বর : শ্রীলংকা-হংকং, রাত ৮:৩০, দুবাই
১৬ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান, রাত ৮:৩০, আবুধাবি
১৭ সেপ্টেম্বর : পাকিস্তান-আরব আমিরাত, রাত ৮:৩০, দুবাই
১৮ সেপ্টেম্বর : শ্রীলংকা-আফগানিস্তান, রাত ৮:৩০, আবুধাবি
১৯ সেপ্টেম্বর : ভারত-ওমান, রাত ৮:৩০, আবুধাবি

সুপার ফোর পর্ব :

২০ সেপ্টেম্বর : বি১-বি২, রাত ৮:৩০, দুবাই
২১ সেপ্টেম্বর : এ১-এ২, রাত ৮:৩০, দুবাই
২৩ সেপ্টেম্বর : এ২-বি১, রাত ৮:৩০, আবুধাবি
২৪ সেপ্টেম্বর : এ১-বি২, রাত ৮:৩০, দুবাই
২৫ সেপ্টেম্বর : এ২-বি২, রাত ৮:৩০, দুবাই
২৬ সেপ্টেম্বর : এ১-বি১, রাত ৮:৩০, দুবাই

ফাইনাল

২৮ সেপ্টেম্বর : ফাইনাল, রাত ৮:৩০, দুবাই 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission