‘ডাই-হার্ড ফ্যান’ হয়ে গেল বাংলাদেশিরা, স্টোরি দিল লঙ্কান বোর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ০৪:১৯ পিএম


এশিয়া কাপ
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মুখোমুখি আফগানিস্তান ও শ্রীলঙ্কা। তবে ম্যাচে না খেলেও বাংলাদেশের ভাগ্য জড়িয়ে আছে এই লড়াইয়ের সঙ্গে। টাইগারদের সুপার ফোরে ওঠা কিংবা বিদায় দুটোই নির্ভর করছে আফগান-লঙ্কান দ্বৈরথের ওপর। বাংলাদেশের সমীকরণ সোজা শ্রীলঙ্কা যদি জেতে তবে লিটন-শান্তরা খেলবে সুপার ফোরে। আর তাই আচমকা বাংলাদেশের ক্রিকেটভক্তরা হয়ে গেছেন লঙ্কানদের ‘ডাই-হার্ড ফ্যান।’

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশিরা

সাধারণত মাঠের লড়াইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রতিদ্বন্দ্বিতা এখন বেশ জমজমাট। দুই দলের দ্বৈরথকে বলা হয় ‘নাগিন ডার্বি’। মাঠের বাইরেও সমর্থকদের মধ্যে উত্তেজনা ও কথার লড়াই নতুন কিছু নয়। তবে আজকের ম্যাচ ঘিরে সেই চিত্র একেবারেই ভিন্ন।

ফেসবুকে বাংলাদেশি সমর্থকরা প্রকাশ্যে শ্রীলঙ্কাকে সমর্থন জানাচ্ছেন। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (SLC) অফিশিয়াল ফেসবুক পেইজেও ভিড় জমিয়েছেন তারা। সেখানে লাইক-কমেন্টে ভরে উঠেছে টাইগারপ্রেমীদের বার্তা। এমনকি লঙ্কান বোর্ড নিজেদের এক পোস্টের কমেন্ট সেকশনের স্ক্রিনশট স্টোরি হিসেবেও শেয়ার করেছে, যেখানে প্রায় সব মন্তব্যই এসেছে বাংলাদেশি ভক্তদের কাছ থেকে।

পয়েন্ট টেবিলের হিসাব

গ্রুপ পর্ব শেষে বাংলাদেশের পয়েন্ট ৪, সমান পয়েন্ট শ্রীলঙ্কারও। তবে নেট রান রেটে বাংলাদেশ পিছিয়ে (-০.২৭০), যা আফগানিস্তানের (+২.১৫০) জন্য সুবিধাজনক। শীর্ষে থাকা শ্রীলঙ্কার রান রেট এখনো বেশ ভালো (+১.৫৪৬)।

আফগানিস্তানকে সুপার ফোরে যেতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্যই জিততে হবে। অন্যদিকে শ্রীলঙ্কা যদি বড় ব্যবধানে হারে, তাহলে তারাও বাদ পড়তে পারে সেক্ষেত্রে বাংলাদেশ ও আফগানিস্তান পরের রাউন্ডে জায়গা করে নেবে।

সুপার ফোরের সমীকরণ

বাংলাদেশের ক্ষেত্রে: শ্রীলঙ্কার জিততেই হবে। তবে লঙ্কানরা হেরে গেলে ব্যবধান হতে হবে অন্তত ৭১ রান বা ৫৩ বল বাকি থাকলে।

শ্রীলঙ্কার ক্ষেত্রে: ৭১ রানের (পরে ব্যাট করলে) বা ৫৩ বলের (আগে ব্যাট করলে) কম ব্যবধানে হারলেও সুপার ফোরে উঠবে তারা ও আফগানিস্তান।

আরও পড়ুন

আফগানিস্তানের ক্ষেত্রে: কেবল জয়ই একমাত্র পথ। তারা জিতলে তিন দলের পয়েন্ট সমান হলেও নেট রান রেটে বাদ পড়বে বাংলাদেশ।

সব মিলিয়ে, বাংলাদেশের ভাগ্য এখন হাসারাঙ্গা-মেন্ডিসদের হাতে। আর তাই আজকের ম্যাচে লঙ্কানদের জয় চাইছে পুরো বাংলাদেশ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission