ক্রিকেটাররা কবে স্মার্ট হবে? ক্ষোভে নিজের মুখে জুতা মারলেন ক্রিকেটভক্ত

মো. সাঈদুর রহমান

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৪২ এএম


ক্রিকেটাররা কবে স্মার্ট হবে? ক্ষোভে নিজের মুখে জুতা মারলেন ক্রিকেটভক্ত
বাংলাদেশ দল। ছবি: এএফপি

১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে সূচনা হয় বাংলাদেশ ক্রিকেটের নতুন দিগন্তের। মালয়েশিয়া অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে তৎকালীন ক্রিকেটের পরাশক্তি কেনিয়াকে পরাজিত করে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ। এর ঠিক দুই বছর পর বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে প্রতিনিধিত্ব করে লাল-সবুজেরা। 

প্রথমবার অংশ নিয়েই পরাক্রমশালী পাকিস্তান ও পরীক্ষিত স্কটল্যান্ডকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন আকরাম খান-খালেদ মাহমুদ সুজনরা। এরপরের বছর অর্থাৎ ২০০০ সালে ২৬ জুন ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেটের আঙিনায় ক্রিকেট পা রাখে বাংলাদেশ।

সবমিলিয়ে তিন দশকে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। কিন্তু এখনও পর্যন্ত বিশ্বকাপ ও এশিয়া কাপের কোনো ট্রফি জিততে পারেনি টাইগারা। বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে না পারলেও এশিয়া কাপে তিনটি ফাইনাল খেলেছে তারা। কিন্তু প্রতিবারই দেশের মানুষকে হতাশ করেছে ক্রিকেটাররা।

প্রতিটি টুর্নামেন্টের আগে খেলা না দেখা কথা বললেও টাইগাররা মাঠে নামলে টিভির পর্দা থেকে চোখ সরিয়ে রাখতে পারে না এদেশের কোটি কোটি ক্রিকেটভক্তরা। প্রতিবারের মতো চলমান এশিয়া কাপেও তাদের মন ভেঙেছে লিটন-জাকেররা। পাকিস্তানের বিপক্ষে মাত্র ১৩৬ রান তুলতে পারার আক্ষেপে পুড়ছে পুরোদেশ।

আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩৬ রান মামুলি লক্ষ্য। প্রতি ওভারে সিঙ্গেল নিলেই খুব সহজের ম্যাচ বের করা সহজ। কিন্তু টাইগারদের কাছে ম্যাচটি অনেক চাপের মনে হয়েছে। ইমন-সাইফ গুড লেন্থের বলে আউট হলেও হৃদয়, মাহেদী, নুরুল সোহান ও শামীমের আউট হওয়ার ধরন দেখে তাদের চিন্তা শক্তি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে।

ইনিংসের পঞ্চম বলে পারভেজ ইমন আউট হলে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। তবে হৃদয়কে সঙ্গ নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন সাইফ। কিন্তু চাপের মধ্যেই শাহিনের গতির বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন হৃদয়। একই পরিস্থিতি তৈরি করে শেখ মাহেদীও।

শামীম লড়াই করার চেষ্টা করলেও ১৭তম ওভারে বাজে শটে আউট হন তিনি। সেখানেই ম্যাচ হেরে যায় বাংলাদেশ। শেষ দিকে শুধু ব্যবধান কমিয়েছেন সাকিব-রিশাদরা।

বাংলাদেশের এই হার সহজে মানতে দর্শকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মাঠে বড় পর্দায় খেলা দেখেছে হাজার হাজার  শিক্ষার্থী। ম্যাচ শেষে তারা হত্যাশা প্রকাশ করেছেন। সেই সঙ্গে বাংলাদেশের হার নিয়ে সমালোচনার ঝড়বয়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই প্রতিবেদনে দর্শকদের প্রতিক্রিয়া তুলে ধরা হলো

Screenshot_2025-09-26_103052

সোহাগ মাহবুব নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে  এক পোস্টে লেখা হয়েছে, ‘আমি পৃথিবীতে যতদিন বেঁচে আছি ততদিন আর বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতাম না, দেখতাম না দেখতাম না।

2

নাজমুল সাগর বাংলাদেশ ক্রিকেটকে ব্যান করার আহ্বান জানিয়ে লিখেছেন, ‘আচ্ছা, কোনোভাবে বিসিবি নির্বাচনে ঠেলাঠেলি করে ক্রিকেটটাকে ব্যান করা যায় না? তাহলে কিছুদিন নিস্তার পেতাম আ কি..।’

Screenshot_2025-09-26_110729

দেশের জনপ্রিয় অভিনেতা রাশেদ শিমান্তও নিজের হতাশা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে হলেও মৃত্যু ঘটেছে বাংলাদেশের। 

নাফিস আহমেদ নামের একটি আইডিতে স্টোরি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক বাংলাদেশি দর্শক নিজের জুতা নিজের গালে মারছেন। আর বলছেন, আজকে ওয়াদা করলাম আর কোনো বাংলাদেশের খেলা দেখব না।

Screenshot_2025-09-26_112613

এদিকে বাংলাদেশের ক্রিকেটারদের জোকার সঙ্গে তুলনা করেছেন আব্দুল্লাহ আল মেহেদী নামের এক তরুণ। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশের ক্রিকেটারদের যদি সুইপার ভাইদের সাথে তুলনা করি তাইলে সকল সুইপার ভাইদের অপমান করা হবে, যদি মুচি ভাইদের সাথে তুলনা করি তাইলে মুচি ভাইদের অপমান করা হবে, যদি রিক্সাওয়ালা ভাইদের সাথে তুলনা করি তাইলে রিক্সাওয়ালা ভাইদের অপমান করা হবে, যদি সুদখোরদের সাথে তুলনা করি তাইলে সুদখোরদের অপমান করা হবে, যদি ঘুষখোরদের সাথে তুলনা করি তাইলে ঘুষখোরদের অপমান করা হবে, যদি চোরের সাথে তুলনা করি তাইলে চোরদের অপমান করা হবে। কারণ, এনারা প্রত্যেকেই এইসব ... ক্রিকেটারদের থেকে অনেক অনেক ভালো। প্রত্যেকে জোকার। থার্ডক্লাস এর চাইতেও খারাপ।

Screenshot_2025-09-26_111311

এ ছাড়াও ক্রিকেটারকে যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আরমান মুজাহিদ নামের আরেক তরুণ। তিনি লিখেছেন, এরা কি জেতা ম্যাচ হেরে যাওয়ার সব কৌশল রপ্ত করে খেলতে গেছে নাকি (রাগি রিয়েক্ট)।

Screenshot_2025-09-26_111512

অন্যদিকে দেশের আরেক জনপ্রিয় অভিনেতা ইরাফান সাজ্জাদ বাংলাদেশের হারের জন্য পাকিস্তানি মডেল হামিরকে দায়ী করেছেন। মজার ছলে তিনি লিখেছেন, না ভাই, না জাকের আলীর দোষ ,না তানজিদ তামিমকে না নেওয়ার দোষ, না তাওহীদ হৃদয়ের দোষ ,না বাংলাদেশের কোন ব্যাটসম্যানের দোষ !! সব দোষ আমার আর হানিয়া আমিরের (রাগ ও হাসির রিয়েক্ট)।

সবমিলিয়ে বাংলাদেশের পরাজয় নিয়ে উত্তপ্ত সামাজিক মাধ্যম। ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও বিসিবি কর্তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বারবার।

আরটিভি/এসআর

 

 

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission