মারুফার বোলিংয়ে মুগ্ধ হয়ে মালিঙ্গা যা বললেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ , ০৭:৫৬ পিএম


মালিঙ্গা
ছবি: সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশি পেসার মারুফা আক্তার ঝড় তুলেছেন। পাকিস্তানের বিপক্ষে মারুফা ইনসুইং বোলিং দিয়ে ওপেনারদের সাজঘরে পাঠিয়ে দলের জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে পাকিস্তানের ব্যাটিংয়ের বড় ভরসা সিদরাহ আমিনকে নক আউট করার ডেলিভারিটি দর্শক এবং বিশেষজ্ঞদের মাত করেছে।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে মারুফা ম্যাচসেরার পুরস্কার অর্জন করেন। তার বোলিং এমনভাবে নজর কাড়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা-কেও। মালিঙ্গা সামাজিক মাধ্যমে লিখেছেন, নিখাদ স্কিল যাকে বলে! দারুণ নিয়ন্ত্রণ। এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ডেলিভারি।

মালিঙ্গার এই প্রশংসা পেয়ে মারুফা বলেন, আপনাকে অনেক ধন্যবাদ, কিংবদন্তি! বাংলাদেশের পরবর্তী ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর গোহাটিতে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission