নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলমান প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারতের ওপেনার কেএল রাহুল দেশের মাটিতে ৯ বছরের বিরতির পর সেঞ্চুরি পূর্ণ করেছেন। ১৯০ বলে ১২ চার মেরে রাহুল সাজিয়েছেন ক্যারিয়ারের ১১তম শতক। তার আগের ভারতীয় মাটির শতক ছিল ২০১৬ সালের ডিসেম্বরে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৯ রানে।
টেস্টে অধিনায়ক শুভমান গিল চার নম্বরে নেমে ১০০ বলে ৫০ রান করেন। রোস্টন চেজের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেওয়ায় তার ইনিংস শেষ হয়। এর ফলে রাহুল-গিলের ৯৮ রানের গুরুত্বপূর্ণ জুটি ভেঙে যায়।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ব্যাট করে মাত্র ১৬২ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৩২ রান করেন জাস্টিন গ্রিভস। ভারতের বোলিং আক্রমণে মোহাম্মদ সিরাজ নেন ৪ উইকেট, আর জাসপ্রিত বুমরাহ নেন ৩ উইকেট।
আরটিভি/এসকে
