দাপুটে জয়ে সুপার সিক্সে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ , ০৯:৩২ পিএম


দাপুটে জয়ে সুপার সিক্সে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নামিবিয়াকে একপ্রকার উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কীর্তিপুরে অনুষ্ঠিত ম্যাচে ৮০ রানের বড় জয়ে ‘এ’ গ্রুপের প্রথম দল হিসেবে সুপার সিক্স নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৪ রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের দাপটে মাত্র ৬৪ রানেই গুটিয়ে যায় নামিবিয়ার ইনিংস।

ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বড় ইনিংস না হলেও ওপেনার দিলারা আক্তারের আক্রমণাত্মক সূচনা এবং স্বর্ণা আক্তারের কার্যকর ফিনিশিংয়ে লড়াকু সংগ্রহ দাঁড় করায় দল। এছাড়া শবানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটেও আসে গুরুত্বপূর্ণ রান।

বিজ্ঞাপন

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন শবানা মোস্তারি। দিলারা আক্তার করেন ২৫ রান। স্বর্ণা আক্তার ২৩, নিগার সুলতানা জ্যোতি ২১, শারমিন আক্তার ১৩ ও রাবেয়া খান ১১ রান যোগ করেন। অন্য ব্যাটাররা দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

রান তাড়ায় নামিবিয়ার ব্যাটাররা শুরু থেকেই চাপে পড়ে যান। মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে সক্ষম হন। ওপেনার সুনে উইটম্যান সর্বোচ্চ ১৯ রান করেন, আর উইকেটকিপার ব্যাটার গোরাসেস করেন ১২ রান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সানজিদা আক্তার মেঘলা, যিনি শিকার করেন চারটি উইকেট। এছাড়া রাবেয়া খান ও ফাহিমা খাতুন তিনটি করে উইকেট নেন।

এই দাপুটে জয়ের মাধ্যমে গ্রুপ পর্বেই শক্ত অবস্থান তৈরি করে সুপার সিক্সে জায়গা করে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission