আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১২তম আসরের। এই আসরকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন শাই হোপ।
সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও বিশ্বকাপ দলে ফিরেছেন হোপ। তার সঙ্গে ফিরেছেন অভিজ্ঞ রোস্টন চেজ, জেসন হোল্ডার, শেরফানে রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে থাকা ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ইংল্যান্ড, নেপাল, ইতালি ও স্কটল্যান্ড। টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি। কলকাতার ইডেন গার্ডেনে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জনসন চার্লস, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ডে, জেসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, কুইন্টন স্যাম্পসন, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।
আরটিভি/এসআর




