দেশের ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো নিয়ে পরিকল্পনা জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৫২ পিএম


দেশের ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো নিয়ে পরিকল্পনা জানাল বিসিবি
ছবি: সংগৃহীত

দেশের ক্রিকেটের উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ সভা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভায় দেশের তৃণমূল ক্রিকেট, বয়সভিত্তিক দল ও কোচিং ব্যবস্থার আধুনিকায়ন এবং খেলোয়াড় উন্নয়নের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূল এবং বয়সভিত্তিক ক্রিকেটের বর্তমান কাঠামো মূল্যায়ন করে এতে প্রয়োজনীয় পরিবর্তন আনার ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে বয়সভিত্তিক ক্রিকেটে সিলেকশন প্রক্রিয়া ও বয়স যাচাই পদ্ধতি পুনর্বিবেচনার মাধ্যমে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করা হবে।

সভায় কোচদের জন্য নতুন প্রণোদনা ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে, যার মাধ্যমে সঠিক ও দক্ষ কোচদের উৎসাহিত করে খেলোয়াড় উন্নয়নে তাদের অবদান বাড়ানো হবে। পাশাপাশি দেশের সব ঘরোয়া ক্রিকেট খেলোয়াড়দের বিস্তারিত ডাটাবেজ তৈরি করে পারফরম্যান্স ট্র্যাকিং ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তা ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

বিভাগীয় ও জেলা পর্যায়ের কোচদের বেতন কাঠামোও পুনঃগঠন করা হবে এবং তাদের পেশাগত উন্নয়ন ও ক্যারিয়ারের জন্য সুস্পষ্ট পথ নির্ধারণ করা হবে। এছাড়া কোচিং ও গেম এডুকেশন কারিকুলাম আধুনিকায়নের জন্য একটি কারিকুলাম রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনূর্ধ্ব-২৩ দলের জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রোগ্রাম চালু করার প্রস্তাবও সভায় এসেছে, যা ভবিষ্যতের ক্রিকেটার তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিসিবির এই সভায় উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, খালেদ মাসুদ পাইলট, সিইও নিজাম উদ্দিন চৌধুরী, জাতীয় দলের সহকারী কোচ ও নির্বাচকরা সহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা।

বিসিবি আশা করছে, এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের ক্রিকেটের ভিত্তি আরও মজবুত হবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরে দেশের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের উন্নয়ন নিশ্চিত হবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission