ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মৌমাছির কামড়ে প্রাণ হারালেন আম্পায়ার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০১ পিএম
নিহত মানিক গুপ্ত। ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৩ ক্রিকেট ম্যাচ চলাকালে হঠাৎ মৌমাছির ঝাঁকের আক্রমণে প্রাণ হারিয়েছেন এক অভিজ্ঞ আম্পায়ার। ভারতের উত্তর প্রদেশের কানপুরে এই ঘটনা ঘটেছে। এ ছাড়াও আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দীর্ঘদিন ধরে কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন নিহত মানিক গুপ্ত (৬৫)। প্রায় ৩০ বছর ধরে তিনি বিভিন্ন আঞ্চলিক ও বয়সভিত্তিক ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।

ঘটনার দিন একটি বয়সভিত্তিক ম্যাচে দায়িত্ব পালন করছিলেন তিনি, তখনই হঠাৎ করে মৌমাছির ঝাঁক মাঠে উপস্থিত খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের ওপর আক্রমণ চালায়।

আরও পড়ুন

হঠাৎ এ হামলায় মাঠে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খেলোয়াড় ও দর্শকরা দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। তবে গুরুতরভাবে আহত হন মানিক গুপ্ত।

প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরেক আম্পায়ার জগদীশ শর্মাও আহত হয়েছেন।

তবে বর্তমানে শঙ্কামুক্ত বলে জানা গেছে তিনি। আহত অন্যান্যদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্রিকেট অঙ্গনে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ক্রীড়া সংগঠকরা মনিক গুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে তিরুবনন্তপুরমে ভারত ‘এ’ ও ইংল্যান্ড লায়ন্সের মধ্যকার একটি ম্যাচও মৌমাছির আক্রমণের কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। যদিও সে ঘটনায় কেউ প্রাণ হারাননি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরে আন্তর্জাতিক ফুটবলে আরও এক ধাপ এগিয়ে গেলেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র।
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর এএফসি এশিয়ান কাপ। টুর্নামেন্টটির ২০২৭ সালের আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল সৌদি আরব।
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে এখনো প্রায় এক বছর বাকি। অথচ এরই মধ্যে টুর্নামেন্টের টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
সাত-আট বছর আগেই রোনালদো ফুরিয়ে গেছেন: টেন হ্যাগ
ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন ক্রিস্টিয়ানো রোনালদোর ফিটনেস ও দলের প্রতি নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক কোচ এরিক টেন হ্যাগ।
সাত-আট বছর আগেই রোনালদো ফুরিয়ে গেছেন: টেন হ্যাগ
ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা
আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।
ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা
আরও পড়ুন
মৌমাছির চাকে বাজপাখির হানা, প্রাণ গেল বৃদ্ধের
বলের আঘাতে আম্পায়ার আইসিইউতে
সৈকতের সঙ্গে চুক্তি নবায়ন না করার কারণ জানাল বিসিবি
মৌমাছির আক্রমণে ১০ মিনিট বন্ধ ফাইনাল খেলা