সমানে নতুন লক্ষ্য, বিকেএসপিতে টিটি দলের প্রশিক্ষণ শুরু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ০৪:৫৬ পিএম


সমানে নতুন লক্ষ্য, বিকেএসপিতে টিটি দলের প্রশিক্ষণ শুরু
বিকেএসপিতে টিটি দলের প্রশিক্ষণ শুরু। ছবি: সংগৃহীত

আগামী ৮-১১ এপ্রিল ভারতে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান রিজিওনাল ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ জুনিয়র টেবিল টেনিস দলের আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

সাভারের জিরানীতে অবস্থিত বিকেএসপিতে শুরু হওয়া এই ক্যাম্পে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ বালক-বালিকা বিভাগের ১৬ জন খেলোয়াড়ের মধ্যে ইতিমধ্যে ১৫ জন যোগ দিয়েছেন।

অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে রয়েছেন মো. নাফিজ ইকবাল, আবুল হাসেম হাসিব, তাহমিদুর রহমান সাকিব ও মো. জয় ইসলাম। অনূর্ধ্ব-১৯ বালিকা বিভাগে খেলবেন বালিকা এবং নারী বিভাগের ১ নং খেলোয়াড় খই খই সাই মারমা, রেশমী তঞ্চংগ্যা, ঐশী রহমান ও নুসরাত জাহান অনন্যা। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে রয়েছেন মো. শাহীন আহম্মেদ, মো. মৃদুল রহমান, তামজিদুল ইসলাম পরশ ও মো. রাব্বী ইসলাম। অনূর্ধ্ব-১৫ বালিকা বিভাগে আছেন জান্নাত ইসলাম রোজা, মোছা. রাফিয়া চৌধুরী, মোছা. জান্নাতুল রোজা ও সাবিহা আক্তার পাপিয়া।

বিকেএসপির টেবিল টেনিস বিভাগের প্রধান কোচ খন্দকার আল মোস্তফা বিল্লাহর নেতৃত্বে কোচিং দায়িত্বে থাকবেন বিকেএসপির কোচ ধনঞ্জয় শীল তীর্থ এবং আইটিটিএফ লেভেল-২ কোচ রিগ্যান বড়ুয়া। দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি ও সাবেক জাতীয় মহিলা চ্যাম্পিয়ন তাহমিনা তারমিন বিনু।

বিজ্ঞাপন

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ মাকসুদ আহমেদ সনেট জানান, এশিয়ান টেবিল টেনিস ইউনিয়ন থেকে আনুষ্ঠানিক প্রসপেক্টাস পাওয়ার আগেই প্রাথমিক দল গঠন করে ৩৩ দিনের আবাসিক ক্যাম্প শুরু করেছি। 

7d85b4fe-1569-4889-9e74-52d65558b8da

পারফরম্যান্সের ভিত্তিতে শেষ পর্যৗল্প ১২ জনের চূড়ান্ত দল নির্ধারণ করা হবে। স্পন্সর পাওয়া গেলে অতিরিক্ত চারজন স্ট্যান্ডবাই খেলোয়াড়কেও সঙ্গে নেয়ার চেষ্টা থাকবে।

টিম ম্যানেজার তাহমিনা তারমিন বিনু বলেন, সীমিত সময়ের প্রস্তুতি হওয়ায় ক্যাম্পে ঈদের ছুটি বাতিল করা হয়েছে এবং জাতীয় স্বার্থে খেলোয়াড়রা সকাল, বিকাল এবং রাতে ৩ বেলা নিবিড় অনুশীলন চালিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশ ভালো ফল অর্জন করবে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission