মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ০৭:৪৭ পিএম


মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন তামিম ইকবাল
সুস্থা কামনায় আজ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

গুরুত্বর অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। আর তার সুস্থা কামনায় আজ দোয়া মাহফিলের আয়োজন করেছিল মোহামেডান স্পোর্টিং লিমিটেড ক্লাব।

বিজ্ঞাপন

বুধবার (১৮ মার্চ) মোহামেডান স্পোর্টিং লিমিটেড ক্লাব প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

তামিম বলেন, তার সঙ্গে আমার দেখার সুযোগ খুব কম হয়েছে। তিনি আমার বিয়েতে একবার এসেছিলেন। এক-দুইবার তার সঙ্গে দেখা হয়েছে। তিনি মোহামেডানের সঙ্গে জড়িত ছিলেন। ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন। ক্রীড়ামন্ত্রীও ছিলেন। এখন তিনি অসুস্থ। মোহামেডান ক্লাব একটি দোয়া মাহফিলের আয়োজন করেছে। আমার কাছে মনে হয়েছে যে এখানে আসাটা গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

মির্জা আব্বাসের জন্য দোয়া চেয়ে তামিম বলেছেন, আমি নিশ্চিত যে বাংলাদেশের সবাই যারা ক্রীড়ার সঙ্গে জড়িত আছে, সবাই চান তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। যেটা লোকমান ভাই বললেন যে তার (মির্জা আব্বাস) অবস্থা আগের চেয়ে অনেক ভালো। আমাদের সবার দোয়া তার প্রতি। এ কারণেই আমার এখানে আসা।

২০২৫ ডিপিএলে মোহামেডানের হয়ে খেলার আগমুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম। সেই দিনগুলোর কথা মনে করে তিনি বলেছেন,  আমি তো মোহামেডান টিমের সঙ্গে জড়িত আছি ভাই। আমার সবশেষ হার্ট অ্যাটাক হওয়ার সময়ও মোহামেডানের হয়ে খেলছিলাম। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সংগঠক হিসেবে আমি আসলে তেমন কিছু চিন্তা করিনি। যদি মোহামেডানের এ রকম কখনো মনে হয় যে আমাকে তাদের সঙ্গে নিলে এটা ক্লাবের জন্য ভালো হবে, তারা যেকোনও সময় ডাকলে যেকোনও সময় চলে আসব।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission