ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নিউক্যাসলকে ৭ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৫ এএম
ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে দাপুটে পারফরম্যান্সে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড-কে ৭-২ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৮-৩ গোলের ব্যবধানে শেষ আট নিশ্চিত করেছে কাতালানরা।

ম্যাচের ৬১ মিনিটে নিউক্যাসল গোলরক্ষক অ্যারন রামসডেল-এর মুখে তখন হতাশার ছাপ স্পষ্ট। ছয় গোল হজম করেও প্রতিরোধ গড়তে পারেননি একবারের জন্যও। আসলে বার্সেলোনার আক্রমণের সামনে তার কিছুই করার ছিল না। ৭২ মিনিটে আরও একবার বল জালে জড়ালে হতাশা ছড়িয়ে পড়ে পুরো নিউক্যাসল শিবিরে, বিশেষ করে জোড়া গোল করা অ্যান্থনি এলাঙ্গ-র চোখেমুখে। অন্যদিকে ক্যাম্প ন্যুর গ্যালারিতে তখন উৎসবের আবহ— কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়াটা যেন কেবল সময়ের অপেক্ষা ছিল।

ম্যাচের শুরুটা ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। মাত্র ১৮ মিনিটের মধ্যেই তিন গোল হয়ে যায়। ৬ মিনিটে রাফিনিয়া বার্সাকে এগিয়ে দিলেও ১৫ মিনিটে গোল করে সমতা ফেরান এলাঙ্গা। তিন মিনিট পর মার্ক বার্নাল গোল করে আবার এগিয়ে দেন স্বাগতিকদের।

তবে নিউক্যাসল হাল ছাড়েনি। ২৮ মিনিটে আবারও গোল করে সমতা ফেরান এলাঙ্গা, যিনি এই মৌসুমে আগের ৩৫ ম্যাচে গোল না পেলেও মাত্র ১৩ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে চমক দেখান।

প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে ফাউলের শিকার হন রাফিনিয়া। কিয়েরন ট্রিপিয়েরের সেই ফাউলে পেনাল্টি পায় বার্সা। স্পটকিক থেকে গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন লামিনে ইয়ামাল।

এদিকে বিরতির পর পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। মাত্র ২৭ মিনিটেই নিউক্যাসলের স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় বার্সা।

৫১ মিনিটে গোল করেন ফারমিন লোপেজ। এরপর ৫৬ ও ৬১ মিনিটে জোড়া গোল করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন রবার্ট লেভানডফস্কি, যিনি প্রথমার্ধে একটি নিশ্চিত সুযোগ নষ্ট করেছিলেন।

শেষ গোলটি আসে ৭২ মিনিটে, রাফিনিয়ার পা থেকে। জোড়া গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করে ম্যাচের সেরা পারফরমারও ছিলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

আরও পড়ুন

রেকর্ডের রাত

এই ম্যাচে নতুন ইতিহাস গড়েছেন লেভানডফস্কি ও ইয়ামাল।

চ্যাম্পিয়নস লিগে ৪১টি ভিন্ন দলের বিপক্ষে গোল করে লিওনেল মেসির (৪০) রেকর্ড ভেঙেছেন লেভানডফস্কি।

সবচেয়ে বেশি বয়সে নকআউট পর্বে জোড়া গোলের রেকর্ড গড়েছেন, ছাড়িয়ে গেছেন ফিলিপ্পো ইনজাঘিকে।

অন্যদিকে সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়নস লিগে অন্তত ১০ গোলের মাইলফলক স্পর্শ করে কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলেছেন ইয়ামাল।

প্রথমার্ধে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হলেও বিরতির পর বার্সেলোনার ঝড়ো আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি নিউক্যাসল। শেষ পর্যন্ত বড় ব্যবধানের এই জয়ে ইউরোপের মঞ্চে নিজেদের শক্তির জানান দিল কাতালান ক্লাবটি।

কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ হবে আতলেতিকো মাদ্রিদ অথবা টটেনহাম হটস্পার।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
শুরুতেই এবাদত-হাসানের দুর্দান্ত বোলিংয়ে দুই উইকেট তুলে নিলেও তৃতীয় উইকেট জুটিতে চোখ রাঙাতে থাকে রহমত শাহ ও সেদিকুল্লাহ আতালের ব্যাট। আবারও সেই জুটি ভেঙে দেন এবাদত। এরপরও ড্রয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান। এদিকে জিততে হলে পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের দরকার আরও ৭ উইকেট। চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান তুলেছে আফগানিস্তান। ফলে জয়ের জন্য তাদের প্রয়োজন ৩৪৭ রান। বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ভাঙে আফগানিস্তানের উদ্বোধনী জুটি। টাইগার পেসার এবাদত হোসেনের করা বলে কটবিহাইন্ড হন আব্দুল মালিক। আউট হওয়ার আগে করেন ২ রান। পরের উইকেটে নামা শহীদুল্লাহকে ১৪ রানে আউট করেন হাসান মাহমুদ। দ্রুত দুই উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে চাপ সামলে নেন ওপেনার সেদিকুল্লাহ আতাল ও অভিজ্ঞ রহমত শাহ। দেখে-শুনেই খেলছিলেন এই দুই ব্যাটার। তবে এই জুটি দিন শেষ করতে পারেনি আফগানরা। বাংলাদেশি পেসার এবাদত হোসেনের করা বলে কটবিহাইন্ড হন রহমত। আউট হওয়ার আগে ফিফটি পূর্ণ করেন তিনি। তার ব্যাট থেকে আসে ১২৪ বলে ৫১ রান। এরপর হাশমতউল্লাহ শহীদিকে নিয়ে দিন শেষ করেন আতাল। ১২৬ বলে ৩৫ রানে আতাল ও ২৭ বলে ১৯ রানে হাশমত অপরাজিত থাকেন। এদিকে তৃতীয় দিন শেষ বিকেলের ঝড়ে ১১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ৬ উইকেটে ২২৩ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে তারা। ৫ রানে অপরাজিত লিটনের সঙ্গে নামেন মিরাজ, তখনও তিনি রানের খাতা খোলেননি। এই দুজনের জুটিতে দ্বিতীয় ইনিংসে দলীয় স্কোর তিনশ পার করেন এবং লিড ছাড়ায় চারশ রানের। লিটন ১৪ ও ২৬ রানে জীবন পেয়ে ৬১ বলে এক টেস্টে টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি করেন। একপ্রান্তে দাঁড়িয়ে বেশ আগ্রাসী ছিলেন তিনি। ধীরে এগোতে থাকেন মিরাজ। এর আগে দুইবার জীবন পাওয়া লিটন দ্বিতীয় ইনিংসে ১৮ রান হতেই ৯ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে পৌঁছান। কায়েস আহমেদের বলেই দুইবার জীবন পান তিনি। প্রথমবার স্লিপের ফিল্ডার কামাল ক্যাচ ফেলে দেন। তারপর কায়েস নিজেই ক্যাচ ধরতে ব্যর্থ হন, ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। বড় লিড এনে দেওয়ার পথে বড় জুটি গড়েন লিটন-মিরাজ। সপ্তম উইকেট জুটিতে এই দুই ব্যাটার মিলে তোলেন ১৪৯ রান। তাতেই লিডের পাহাড় গড়ে সফরকারীরা। ফিফটি করেই থামেননি লিটন। ১১৫ বলে সেঞ্চুরি পূরণ করেন এই উইকেটকিপার ব্যাটার। এরপর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ১০২ রানে সাজঘরের পথ ধরেন। ১১৭ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১৪টি চারে সাজানো। এদিকে ফিফটির দেখা পেয়েছেন মিরাজও। তিনি অপরাজিত থাকেন ৯৭ বলে ৫২ রানে। ৭ উইকেটে ৩৭২ রান করার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে স্বাগতিক আফগানিস্তান। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রান করে। তারপর হাসান মাহমুদ ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে ২৪০ রানে অলআউট করে সফরকারী দল। আরটিভি/ এসকেডি
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
আবুধাবি টেস্টের চতুর্থ দিনের প্রথম শেসনটি টাইগাররা নিজেদের করে নিয়েছে। রোববার (১১ অক্টোবর) শেষ বিকেলে ১১ রানে ৩ উইকেট হারানোর পর আজ দিনের প্রথম সেশনে আফগানিস্তানের বোলারদের হতাশা উপহার দিয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট জুটিতে লিড সাড়ে চারশর কাছাকাছি নিয়ে গেছেন তারা।
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায়ের পর ক্লাবটির প্রতি সমর্থন জানাতে অভিনব উদ্যোগ নিয়েছেন সমর্থকরা। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের আগে আকাশে শত শত বাতাসভরা কলা উড়িয়ে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনেন তারা।
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
হংকং সিক্সেস টুর্নামেন্টকে সামনে রেখে সাত সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। আর দলকে নেতৃত্ব দেবেন আবু হায়দার রনি। আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয় ওভারের এই টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশ নেবে মোট ১২টি দেশ। টুর্নামেন্টে বাংলাদেশের ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে এই দুই দলের বিপক্ষে মাঠে নামবে রনির দল। গ্রুপের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে পরবর্তী পর্বে বাংলাদেশের অবস্থান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষে থাকা দলগুলো মূল প্রতিযোগিতার সেমিফাইনালে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো খেলবে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে। আর গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর জন্য থাকছে বোল প্রতিযোগিতা। হংকং সিক্সেসের জন্য ঘোষিত বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। অভিজ্ঞ সাব্বির রহমানের অন্তর্ভুক্তি দল ঘোষণায় বাড়তি আগ্রহ তৈরি করেছে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য থাকবে গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্সের মাধ্যমে শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়া। হংকং সিক্সেসের জন্য বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। আরটিভি/এসকে
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
আরও পড়ুন
গেতাফেকে হারিয়ে আটে আট বার্সেলোনার
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ দিলো বার্সেলোনা
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ