ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ০৭:০৫ পিএম


ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
ছবি: সংগৃহীত

অবশেষে জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে যোগ দিয়েছেন তিনি।

গত পরশু দিন ভিয়েতনাম আসার কথা থাকলেও হামজার ক্লাব লেস্টারের খেলা থাকায় আসতে পারেননি। গতকাল ইংল্যান্ড থেকে তার্কিশ এয়ারলাইনসে রওনা হয়ে আজ ভিয়েতনাম সময় বিকেল চারটায় পৌঁছেছেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান হামজাকে এয়ারপোর্ট থেকে আনতে যান। ইমিগ্রেশন ও বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে ৩০ মিনিটের বেশি সময় লাগে।

২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ। ঐ ম্যাচ খেলে পরের দিন সিঙ্গাপুর রওনা হবেন জাতীয় ফুটবল দলের সদস্যরা। ৩১ মার্চ সিঙ্গাপুর ম্যাচ খেলে জামালরা ঢাকায় আসবেন আর হামজা ইংল্যান্ড ফিরে যাবেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission