ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বড় সুখবর পেলেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৩:০৫ পিএম
ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বাবর আজম সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় সমালোচনার মুখে ছিলেন। তবে মাঠের ভেতরের চাপের মাঝেই মাঠের বাইরের একটি গুরুত্বপূর্ণ আইনি লড়াইয়ে বড় স্বস্তির খবর পেলেন তিনি।

পাকিস্তানের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, লাহোর হাই কোর্ট বাবর আজমের বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত মামলাটি বাতিল করে লিখিত আদেশ দিয়েছেন। একই সঙ্গে বাবরের করা রিট আবেদনও গ্রহণ করেছেন আদালত, যেখানে তার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছিল।

মামলাটির সূত্রপাত হয় হামিজা মুখতার নামের এক নারীর অভিযোগের ভিত্তিতে। অভিযোগে বলা হয়েছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলার পর তা ভেঙে দেন বাবর আজম। পরবর্তীতে তার বিরুদ্ধে জোরপূর্বক যৌন নির্যাতন, ব্ল্যাকমেইল ও আর্থিক শোষণের মতো গুরুতর অভিযোগও আনা হয়। অতীতে এই অভিযোগের ভিত্তিতে স্থানীয় আদালত ও এফআইএ পর্যায়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছিল।

তবে শুনানিতে মামলার নথি ও উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা শেষে আদালত পর্যবেক্ষণ করেন, অভিযোগগুলোর পক্ষে যথেষ্ট আইনি ভিত্তি পাওয়া যায়নি। বিচারপতি আসজাদ জাভেদ ঘারালের বেঞ্চ পূর্ববর্তী নির্দেশনা বাতিল করে দেন এবং এফআইআর নথিভুক্তির সিদ্ধান্তও প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

আদালত আরও বলেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের নির্দেশনা দেওয়া আইনি প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই পর্যবেক্ষণই শেষ পর্যন্ত বাবর আজমের পক্ষে বড় স্বস্তি এনে দেয়।

এর ফলে দীর্ঘদিন ধরে চলা বিতর্ক, যৌন হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগসংক্রান্ত আইনি অনিশ্চয়তা থেকে আপাতত মুক্ত হলেন বাবর। এখন তিনি পুরোপুরি ক্রিকেটে মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন।

আরও পড়ুন

মাঠে নিজের ফর্ম ফিরে পাওয়ার চ্যালেঞ্জের পাশাপাশি এই আইনি জটিলতা কাটিয়ে ওঠা বাবর আজমের জন্য নিঃসন্দেহে এটি বড় স্বস্তির খবর।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
এবার বাবর আজমদের ফোন জব্দ করল পিসিবি
ব্রিটেনের রাজপরিবারের অনুষ্ঠান বয়কট করলেন পাকিস্তানি ক্রিকেটার!
দুই বছর পর টেস্টের সেরা দশে বাবর আজম
চ্যাম্পিয়ন পার্টি না করেই মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম