ইতালিসহ যে চারদলের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ হবে আজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১২:১৯ পিএম


ইতালিসহ যে চারদলের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ হবে আজ
ছবি: সংগৃহীত

ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ প্লে-অফ ফাইনাল রাউন্ডে চার দলের ভাগ্য নির্ধারণ হবে মঙ্গলবার(৩১ মার্চ)। রাত পৌনে একটায় একযোগে শুরু হবে চারটি ম্যাচ। 

ইতালি-বসনিয়া: ঘরের মাঠে সাবেক চ্যাম্পিয়ন ইতালি আতিথ্য দেবে বসনিয়াকে। শেষ ছয় মুখোমুখি ম্যাচে ইতালির চার জয়, এক হার ও এক ড্র রয়েছে। কোচ জেন্নারো গাত্তুসো বলছেন, “আমরা অনেক শক্তিশালী দলের বিপক্ষে খেলছি। বিশ্বকাপে জায়গা পেতে সর্বোচ্চ মানের খেলাই দিতে হবে।” ইতালি শেষ দুই বিশ্বকাপে দর্শক হিসেবে অংশ নিয়েছে, তাই এবার ফেরা বিশেষ তাৎপর্যপূর্ণ।

সুইডেন-পোল্যান্ড: হাইভোল্টেজ লড়াইয়ে সুইডেনের মুখোমুখি পোল্যান্ড। দুই দলের শেষ ম্যাচে জয় পেয়েছিল পোল্যান্ড, তবে সুইডেনে শেষ জয় তাদের ৯৫ বছর আগে। লিভারপুল তারকা আলেকজান্ডার ইসাক ইনজুরিতে থাকায় সুইডেনের প্রত্যাশার চাপ কাঁধে নেবেন ভিক্টর ইয়োকেরেস।

ডেনমার্ক-চেক প্রজাতন্ত্র: বিশ্বকাপের টিকিট পেতে ডেনমার্ককে চেক প্রজাতন্ত্রকে হারাতে হবে।

কসোভো-তুরস্ক: প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সম্ভাবনা থাকা কসোভো তুরস্ককে আতিথ্য দেবে। প্রিস্টিনার ১২,৫০০ দর্শকের স্টেডিয়ামের টিকিট দ্রুত বিক্রি হয়ে গেছে। জয়ী হলে তুরস্কের খেলোয়াড়রা ১৪১ কোটি টাকার বোনাস পাবেন। তুরস্ক সাম্প্রতিক তিন ম্যাচে ১২ গোল করেছে, হজম করেছে মাত্র ২।

আরও পড়ুন

এদিকে আন্তমহাদেশীয় প্লে-অফে: ইরাক-বলিভিয়া, জ্যামাইকা-কঙ্গো।  আজকের ম্যাচের ফলাফল নির্ধারণ করবে কে বিশ্বকাপে যাবে এবং কে বাদ পড়বে।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission