এমবাপ্পের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন স্প্যানিশ অভিনেত্রী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ০৯:১৬ পিএম


এমবাপ্পের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন স্প্যানিশ অভিনেত্রী
ছবি: সংগৃহীত

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘এলিট’-এর স্প্যানিশ অভিনেত্রী এস্তের এক্সপোসিতো। গত কয়েক মাস ধরে ফুটবল ও বিনোদন জগতে তাদের সম্পর্ক নিয়ে যে কানাঘুষা চলছিল, তা নিয়ে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হলেন এই ২৬ বছর বয়সী তারকা।

বিজ্ঞাপন

সম্প্রতি সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের হাইভোল্টেজ ‘মাদ্রিদ ডার্বিতে ভিআইপি বক্সে বসে খেলা দেখতে দেখা যায় এস্তেরকে। এরপর থেকেই এমবাপ্পের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, এমবাপ্পে দীর্ঘ দিন ধরেই এস্তেরের ভক্ত। রিয়াল সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের মাধ্যমে এই অভিনেত্রীর সঙ্গে পরিচয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ শুরু হয় ফরাসি অধিনায়কের।

শোনা যাচ্ছে, গত ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসের পরপরই প্রথমবার ‘ডেটে’ গিয়েছিলেন এই জুটি। এমনকি মার্চ মাসে ব্যক্তিগত জেটে চড়ে তাদের একসঙ্গে প্যারিসে পৌঁছানোর খবরও চাউর হয়। প্যারিসের একটি বিলাসবহুল হোটেলে তারা সময় কাটিয়েছেন বলেও গুঞ্জন রয়েছে। তবে এতদিন দুজনেই এই বিষয়ে পুরোপুরি নিশ্চুপ ছিলেন।

বিজ্ঞাপন

গতকাল মাদ্রিদের মুভিস্টার অ্যারেনায় পপ তারকা রোসালিয়ার কনসার্ট শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের তোপের মুখে পড়েন এস্তের এক্সপোসিতো। ফুটবল পছন্দ করেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি সোজাসুজি বলেন, সত্যি বলতে, খুব একটা না। তবে মাদ্রিদ ডার্বি নিয়ে প্রশ্ন করা হলে হেসেই উত্তর দেন, ম্যাচটি ভালো ছিল।

আরও পড়ুন

সবশেষে যখন সরাসরি এমবাপ্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাওয়া হয়, তখন এস্তের হাসতে হাসতে মজা করে বলেন, আমি এই বিষয়ে কিছুই বলব না। সরাসরি কোনো স্বীকৃতি না দিলেও তার এই রহস্যময় হাসি গুঞ্জনকে আরও উসকে দিয়েছে বলে মনে করছেন অনেকে।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত এমবাপ্পের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। মাঠের ফুটবলের পাশাপাশি এমবাপ্পের ব্যক্তিগত জীবন নিয়েও এখন সরগরম মাদ্রিদ ও প্যারিসের সংবাদমাধ্যমগুলো।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission