বসনিয়ার অনুশীলনে ‘ইতালির গুপ্তচর’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ০৯:৩২ পিএম


বসনিয়ার অনুশীলনে ‘ইতালির গুপ্তচর’
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলে অনেক বড় নাম ইতালি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরাই বিশ্বকাপে নেই আট বছর ধরে। এ বছরও তাদের অংশগ্রহণ হুমকিতে। ফিফার মেগা ইভেন্টে ফিরতে আজ (৩১ মার্চ) রাতে বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে জিততেই হবে আজ্জুরিদের। ইউরোপিয়ান প্লে-অফ ফাইনালের আগে বসনিয়ার অনুশীলনে আড়ি পাতার অভিযোগ উঠেছে ইতালির বিরুদ্ধে।

বিজ্ঞাপন

বসনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে যে, একজন ইতালিয়ান সৈন্য বসনিয়ার ট্রেনিং সেশন রেকর্ড করেছিলেন। বসনিয়ান মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, সৈন্যটিকে একটি ছোট লোহা বেড়ার পেছনে দাঁড়িয়ে খেলোয়াড়দের অনুশীলন রেকর্ড করতে দেখা গেছে। নিরাপত্তা ও স্টাফরা ১৫ মিনিট ধরে রেকর্ডিং হওয়ার পর তাকে থামানোর অনুরোধ করেন।

আরও পড়ুন

এদিকে বসনিয়ার স্ট্রাইকার এডিন জিকো বলেছেন, ইতালি একটি অসাধারণ দল, চারবার বিশ্বকাপ জিতেছে। শেষ দুই টুর্নামেন্টে তারা প্লে-অফে বাদ পড়েছে। এখন চাপ তাদের ওপর। তিনি আরও সতর্ক করেছেন, সোশ্যাল মিডিয়ার সময় আজকাল সবকিছু অতিরঞ্জিত হয়ে যায়।

বিজ্ঞাপন

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission