১৫ বলে ফিফটি, সূর্যবংশীর ঝড়ে রাজস্থানের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ০৮:৫৮ এএম


১৫ বলে ফিফটি, সূর্যবংশীর ঝড়ে রাজস্থানের দাপুটে জয়
ছবি: সংগৃহীত

আইপিএলে আবারও নিজের প্রতিভার দারুণ ঝলক দেখালেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। তার বিধ্বংসী ব্যাটিংয়ে সহজ জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

শনিবারের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেওয়া ২০২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মাত্র ১৫ বছর বয়সী এই ওপেনার। ইনিংসের শুরুতেই ভূবনেশ্বর কুমারকে বাউন্ডারি মেরে আত্মবিশ্বাসের জানান দেন তিনি।

এরপর অল্প সময়ের মধ্যেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন সূর্যবংশী। বিশেষ করে জশ হ্যাজলউডের এক ওভারে তিনটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ১৯ রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন। তার আগ্রাসী ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে বেঙ্গালুরুর বোলিং আক্রমণ।

মাত্র ১৫ বলেই ফিফটি তুলে নিয়ে আইপিএলের দ্রুততম অর্ধশতকের তালিকায় নিজের নাম লেখান সূর্যবংশী। এর আগে এই কীর্তি গড়েছিলেন লোকেশ রাহুল ও ইউসূফ পাঠান। 

পুরো ইনিংসজুড়েই আত্মবিশ্বাসী ছিলেন এই তরুণ ব্যাটার। তার ব্যাট থেকে আসে মাত্র ২৬ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস, যেখানে ছিল ৮টি চার ও ৭টি ছক্কা। শেষ পর্যন্ত ক্রুনাল পান্ডিয়ার বলে আউট হলেও ম্যাচ তখন অনেকটাই রাজস্থানের নিয়ন্ত্রণে।

আরও পড়ুন

সূর্যবংশীর এই দুর্দান্ত ইনিংসের ওপর ভর করেই রান তাড়া সহজ হয়ে যায় রাজস্থানের জন্য। শেষদিকে খুব বেশি চাপ নিতে হয়নি দলটিকে, এবং তারা নিশ্চিত করে গুরুত্বপূর্ণ জয়।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission