প্রথম টি-টোয়েন্টি

বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৪:০৮ পিএম


বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো নিউজিল্যান্ড
বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে নিউজিল্যান্ড। ছবি: এএফপি

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৮২ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড দল।

সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে কাটেনে ক্লার্ক এবং টিম রবিনসনের ওপেনিং জুটিতে এসেছে মাত্র ১১ রান। রানআউট হয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন রবিনসন। 

এরপর ক্লার্কের সাথে যোগ দেন ড্যান ক্লেভার। দুজনে মিলে শক্ত হাতে পরিস্থিতি সামাল দেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬১ রান তোলে নিউজিল্যান্ড। পাওয়ারপ্লে শেষেও চলেছে ক্লার্ক-ক্লেভারের উইলোবাজি। দুজনই থেমেছেন ফিফটি ছুঁয়ে। দলের ৯৯ রানের মাথাতে ২৮ বলে ৫১ রান করে থামেন ক্লেভার। 

আরও পড়ুন

অন্যদিকে ক্লার্ক বিদায় নিয়েছেন দলীয় ১১০ রানের মাথায়, ৩৭ বলে ৫১ রানের ইনিংস খেলে। দুজনকেই ফিরিয়েছেন রিশাদ হোসেন। এরপর বিদায় নেন বেভন জ্যাকবস এবং ডিন ফক্সক্রফটও। ২ বলে ১ রান করা জ্যাকবসকে বিদায় করেন তানজিম হাসান সাকিব। অন্যদিকে ৭ বলে ৩ রান করা ফক্সক্রফটকে বিদায় করেছেন শেখ মেহেদী হাসান।

চারে নামা নিক কেলি ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন। ২৭ বলে ৩৯ রানের ক্যামিও ইনিংস খেলে দলের ১৬২ রানের মাথাতে থামেন ভারপ্রাপ্ত কিউই অধিনায়ক। কেলিকে ফিরিয়েছেন শরিফুল ইসলাম। 

শেষ দিকে ঝড় চালিয়েছেন জশ ক্লার্কসন। তবুও রানের গতি কিছুটা কমেছে কিউইদের। তাদের চাপে রেখেছেন টাইগার বোলাররা। শেষ ওভারে মাত্র ৬ রান দিয়েছেন রিপন মণ্ডল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানের পুঁজি পেয়েছে নিউজিল্যান্ড। 

বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন রিশাদ হোসেন। ১টি করে উইকেট শিকার করেছেন শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission