ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভারত-বাংলাদেশ-চীনে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০২:১৫ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ ও ২০৩০ ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে ভারত, বাংলাদেশ ও চীনের বাজারে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। বিশাল দর্শকগোষ্ঠী থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো বড় সম্প্রচার প্রতিষ্ঠান আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ আসরটির স্বত্ব কিনতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা বিশ্বকাপের জন্য প্রায় ১০০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১২০০ কোটি টাকা) মূল্য নির্ধারণ করেছে বলে জানা গেছে। তবে সংশ্লিষ্ট বাজারগুলো থেকে প্রাপ্ত প্রস্তাব এর তুলনায় অনেক কম হওয়ায় দরকষাকষি জটিল হয়ে উঠেছে।

ভারতের ক্ষেত্রে রিলায়েন্স জিও এবং স্টার স্পোর্টস যৌথভাবে যে প্রস্তাব দিয়েছে, তা ফিফার প্রত্যাশার প্রায় পাঁচ ভাগের এক ভাগ। প্রায় আড়াইশ কোটি টাকার ওই প্রস্তাব ফিফা প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে সনি নেটওয়ার্ক প্রাথমিক আগ্রহ দেখালেও পরে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপের জন্য সম্প্রচার স্বত্ব ভারতীয় একটি প্ল্যাটফর্ম প্রায় ৮০০ কোটি টাকায় কিনেছিল, যেখানে ডিজিটাল মাধ্যমে উল্লেখযোগ্য দর্শকসংখ্যা পাওয়া গিয়েছিল। তবে আগামী বিশ্বকাপগুলোর ম্যাচের সময়সূচি (মধ্যরাত ও ভোর) সম্ভাব্য দর্শক কমিয়ে দিতে পারে এমন আশঙ্কা থেকেই বড় বিনিয়োগে অনাগ্রহী সম্প্রচারকারীরা।

চীনের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি অতীতে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব কিনে ব্যাপক প্রচারণা চালালেও এবার এখন পর্যন্ত কোনো সক্রিয় উদ্যোগ দেখা যায়নি।

বাংলাদেশেও বিশ্বকাপ ঘিরে দর্শকদের আগ্রহ বরাবরের মতো তুঙ্গে থাকলেও এখনো কোনো টেলিভিশন বা ডিজিটাল প্ল্যাটফর্ম স্বত্ব কেনার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। ফলে দেশীয় দর্শকদের জন্যও বিশ্বকাপ উপভোগের বিষয়টি অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, ফিফার উচ্চমূল্য প্রত্যাশা এবং স্থানীয় বাজারের বাণিজ্যিক বাস্তবতার মধ্যে বড় ধরনের ব্যবধানই এই অচলাবস্থার মূল কারণ। বড় তিনটি বাজারে সম্প্রচার স্বত্ব অনিশ্চিত থাকায় বিশ্বকাপের বৈশ্বিক সম্প্রচার কৌশলেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারে আপত্তি ভ্যান্সের