জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করবেন না তামিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৫:৪১ পিএম


জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করবেন না তামিম
ছবি: সংগৃহীত

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসর ফ্র্যাঞ্চাইজি আসর বলা হয় বিপিএলকে। টুর্নামেন্টটির ১১তম আসর শেষ হলেও পিছু ছাড়তে পারেনি বিতর্ক। তবে সদ্য দায়িত্ব পাওয়া বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করবেন না তিনি।

বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন বিসিবি সভাপতি।

তিনি বলেন, আমি জোড়াতালি দিয়ে বিপিএলের মতো টুর্নামেন্ট করব না। আমরা যদি ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে আমরা মনে হয় না বিপিএল করা উচিত। শুধু করার জন্য বিপিএল করার থেকে না করাই ভালো। আমি সবসময় বিশ্বাস করি নিয়মিত বিপিএল হওয়া উচিত। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি।

সাবেক এই ক্রিকেটার বলেন, আমি যদি কোনো কিছু করি, যার কারণে বিসিবি ভোগান্তিতে পড়ে তাহলে আমাকে ধরতে হবে। আপনি ভুল করতেই পারেন। তবে জেনেশুনে যখন আপনি ভুল করেন তখন সেটা ক্রাইম।

সংবাদ সম্মেলনে উপস্থিত অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহা বলেন, দুটি দলের সঙ্গে চুক্তিই হয়নি। একটি আসর খেলে ফেলেছে। (দুই দল সিলেট এবং নোয়াখালী) চট্টগ্রাম রয়‍্যালসের দায়িত্ব বিসিবি নিয়ে নিয়েছিল। বিসিবির এই ভুল সিদ্ধান্তের কারণে ভুগতে হচ্ছে। সামনে যেন এমনটা না হয় আমরা এটা নিশ্চিত করব। 

তিনি আরও বলেন, কোয়াবের প্রেসিডেন্ট মিঠুনের সঙ্গে কথা হয়েছে। প্লেয়ারদের কীভাবে চুক্তি হয় এটায় বিসিবি দিক নির্দেশনা দেবে। যেন প্লেয়াররা বিপদে না পরে।

আরটিভি/এসআর
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission