ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে ফিরেই বিপাকে হাইতি, জার্সি বদলাতে বলল ফিফা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুন ২০২৬, ০২:১২ পিএম
বিশ্বকাপে ফিরেই বিপাকে হাইতি। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৫২ বছর পর ফিফা বিশ্বকাপে ফিরে নতুন এক বিতর্কে জড়িয়েছে হাইতি। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই দলটিকে জার্সি পরিবর্তনের নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বৃহস্পতিবার (১১ জুন) বিশ্বকাপের পর্দা ওঠার আগমুহূর্তে এ সিদ্ধান্ত আসে। ফিফার দাবি, হাইতির জার্সিতে ব্যবহৃত একটি ঐতিহাসিক চিত্র তাদের কিট-সংক্রান্ত নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

হাইতির জার্সি প্রস্তুতকারক কলম্বিয়ার ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান সায়েতা। প্রতিষ্ঠানটি হোম, অ্যাওয়ে ও থার্ড কিটে ১৮০৩ সালের ঐতিহাসিক ‘ভার্টিয়ার্সের যুদ্ধ’র প্রতিচ্ছবি ব্যবহার করেছিল। এই যুদ্ধের মধ্য দিয়েই ফ্রান্সের বিরুদ্ধে স্বাধীনতার পথে চূড়ান্ত সাফল্য অর্জন করে হাইতি।

তবে ফিফার নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের জার্সিতে কোনো ধরনের রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তা, স্লোগান কিংবা ছবি ব্যবহার করা নিষিদ্ধ। ফিফা মনে করে, জার্সিতে ব্যবহৃত ঐতিহাসিক যুদ্ধের চিত্র রাজনৈতিক বার্তার আওতায় পড়ে। ফলে কিটটি অনুমোদন পায়নি।

এদিকে জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান সায়েতা এক বিবৃতিতে জানিয়েছে, ফিফার সঙ্গে আলোচনা ও পরামর্শ করেই কিটের নকশা তৈরি করা হয়েছিল। হাইতি ফুটবল ফেডারেশনও বিষয়টিকে দেশের ইতিহাস ও জাতীয় গৌরবের প্রতীক হিসেবে দেখেছে।

তবে শেষ পর্যন্ত ফিফার নির্দেশ মেনে জার্সিতে পরিবর্তন আনে হাইতি। টুর্নামেন্টের অফিসিয়াল ফটোসেশনে খেলোয়াড়দের নতুন জার্সিতে দেখা গেছে, যেখানে বিতর্কিত প্রতিচ্ছবিটি আর নেই।

গ্রুপ ‘সি’-তে থাকা হাইতি ১৩ জুন নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্কটল্যান্ডের। একই গ্রুপে রয়েছে মরক্কো ও ব্রাজিল।

মাঠের বাইরের এই বিতর্কের মধ্যেও হাইতির বিশ্বকাপে জায়গা করে নেওয়ার গল্পটি অনুপ্রেরণাদায়ক। দেশের অভ্যন্তরীণ অস্থিরতা এবং নিজেদের অধিকাংশ ম্যাচ দেশের বাইরে খেলেও তারা বিশ্বমঞ্চে ফেরার কৃতিত্ব দেখিয়েছে।

আরও পড়ুন

জার্সি বিতর্কের সমাধান হয়ে যাওয়ায় এখন পুরো মনোযোগ মাঠের লড়াইয়ে। ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া হাইতি স্কটল্যান্ডের বিপক্ষে কেমন পারফরম্যান্স করে, সেদিকেই নজর ফুটবলপ্রেমীদের।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
নতুন মৌসুমে একের পর এক ব্যর্থতায় চাপে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর ক্লাবটির পরিচালনা পর্ষদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন
চ্যাম্পিয়নস লিগে বয়স ৩০ পেরোনোর পর গোল করার হিসাবে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন হ্যারি কেইন। এবার ইংল্যান্ড অধিনায়কের সামনে ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড স্পর্শ করার হাতছানি। ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোল করে নতুন মাইলফলক গড়ার পাশাপাশি সেই সম্ভাবনাও জোরালো করেছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভাইকিংয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বায়ার্ন। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে জার্মান ক্লাবটি। বিরতির পর ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান কেইন। ছয় মিনিট পর হেডে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান তিনি। পরে লুইস দিয়াজের গোলে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া করে বায়ার্ন। ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোলের সুবাদে চ্যাম্পিয়নস লিগে ৩০ বছর বয়সের পর কেইনের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৬। এ জন্য তিনি খেলেছেন ৪০টি ম্যাচ। অন্যদিকে, একই বয়সের পর ৪৮ ম্যাচে ৩৫ গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। অর্থাৎ মেসির চেয়ে আট ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন কেইন। তবে এই তালিকায় এখনো সবার ওপরে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ৩০ বছর বয়সের পর চ্যাম্পিয়নস লিগে ৭৪ ম্যাচ খেলে ৬৮ গোল করেছেন তিনি। রোনালদোর সেই রেকর্ড ভাঙতে হলে কেইনকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। এদিকে, চ্যাম্পিয়নস লিগে টানা ম্যাচে গোল করার রেকর্ডেও রোনালদোর দিকে এগোচ্ছেন কেইন। ভাইকিংয়ের বিপক্ষে গোল করে টানা নয় ম্যাচে জালের দেখা পেয়েছেন তিনি। এই কীর্তি রয়েছে রবার্ট লেভানডফস্কি ও রুড ফন নিস্টেলরয়েরও। আর টানা ১১ ম্যাচে গোল করে এই তালিকার শীর্ষে আছেন রোনালদো। আগামী সপ্তাহে বায়ার্নের মাঠে আর্সেনালের বিপক্ষে গোল করতে পারলে টানা ১০ ম্যাচে গোল করার কীর্তি গড়বেন কেইন। এরপর আগামী মাসে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল করতে পারলে রোনালদোর টানা ১১ ম্যাচে গোলের রেকর্ড স্পর্শ করার সুযোগ পাবেন ইংলিশ ফরোয়ার্ড। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচে আট গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চার গোল। বুন্দেসলিগার প্রথম পাঁচ ম্যাচে তার গোল তিনটি, সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট। জাতীয় দলের হয়েও দারুণ সময় কাটছে কেইনের। সম্প্রতি ইংল্যান্ডের হয়ে নিজের ১২৫তম ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে সাবেক গোলরক্ষক পিটার শিলটনের পাশে বসেছেন এই স্ট্রাইকার। আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের চার ম্যাচে ছয় গোল করে জাতীয় দলের হয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯১। চ্যাম্পিয়নস লিগে মেসিকে পেছনে ফেলার পর এবার রোনালদোর রেকর্ডের দিকে চোখ কেইনের। ধারাবাহিক এই গোল-ছন্দ ধরে রাখতে পারলে ইউরোপীয় ক্লাব ফুটবলের মঞ্চে আরও একটি বড় কীর্তি গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। আরটিভি/এসকে
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলের পর লুইস দিয়াজের গোলে এগিয়েও গিয়েছিল জার্মান জায়ান্টরা।
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এর মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি।
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
আরও পড়ুন
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?
ফারহানের অভিষেক, একাদশে ৭ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ