২০২৬ বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ৫০ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করার শাস্তি পেলেন সিথোলে। ফ্রি কিক পায় মেক্সিকো। তবে গোল হয়নি। প্রথমার্ধ শেষে ১–০ গোলে এগিয়ে স্বাগতিক মেক্সিকো।
এর আগে, বিশ্বকাপের প্রথম গোল আসে মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেসের পা থেকে। ৯ মিনিটে গোলটি করেছেন এই ফরোয়ার্ড।
আজকের ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নেমেছে মেক্সিকো। শক্তিমত্তা ও ফিফা র্যাংকিং—দুই দিক থেকেই দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। সবশেষ ফিফা র্যাংকিংয়ে মেক্সিকোর অবস্থান ১৫তম, আর দক্ষিণ আফ্রিকা রয়েছে ৬০তম স্থানে।
মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে মেক্সিকানরা। দুই দল এখন পর্যন্ত চারবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে। এর মধ্যে দুই ম্যাচে জয় পেয়েছে মেক্সিকো, একটিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা এবং একটি ম্যাচ ড্র হয়েছে।
আরটিভি/এসএস




