এটা আমার ক‍্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত: ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৫:১৯ পিএম


এটা আমার ক‍্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত: ভিনিসিয়ুস
পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস। ছবি: এএফপি

মরক্কোর বিপক্ষে ম‍্যাচ দিয়ে হেক্স মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। এবারের স্কোয়াডে নেইমার থাকলেও আক্রমণভাগের প্রধান দায়িত্ব থাকবে ভিনিসিয়ুস জুনিয়রের কাঁধে। আর এই দায়িত্ব ভালোভাবেই পালন করতে চান রিয়াল মাদ্রিদ তারকা।

শনিবার (১৩ জুন) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে ভিনিসিয়ুস বলেন, ‘এটা আমার জীবন ও আমার ক‍্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত।’

চোটের জন‍্য মরক্কোর বিপক্ষে খেলতে পারবেন না নেইমার। তাতে পাদপ্রদীপর আলো এখন পুরোপুরি ভিনিসিয়ুসের ওপর। গত কয়েক বছরের হতাশা দূর করতে যিনি উন্মুখ।

আরও পড়ুন

২০২১ কোপা আমেরিকার ফাইনালে দেশের মাটিতে আর্জেন্টিনার বিপক্ষে হারে ব্রাজিল। পরের বছর বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে। ২০২৪ কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে বিদায় নেয় উরুগুয়ের বিপক্ষে হেরে। 

ব‍্যর্থতার চক্র ভাঙতে ক্লাব ফুটবলে দারুণ সফল কার্লো আনচেলত্তিকে কোচ করে আনে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ইতালিয়ান কোচকে জাতীয় দলে পেয়ে ভীষণ খুশি ভিনিসিয়ুস।

তিনি বলেন, আনচেলত্তির কোচিংয়ে খেলা সবসময়ই আমাদের আত্মবিশ্বাসী করে তোলে। কারণ, রিয়াল মাদ্রিদে আমি যা করেছি তা করার জন‍্য তিনি আমাকে স্বাধীনতা ও আত্মবিশ্বাস যুগিয়েছিলেন। আর এখন জাতীয় দলে খেলার সময়ও সেটা করছেন।

আনচেলত্তির কোচিংয়ে রিয়ালে দুটি চ‍্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা ও একটি ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন ভিনিসিয়ুস। গত বছর মে মাসে আনচেলত্তি কোচ হয়ে আসার পর ব্রাজিলের প্রথম গোলটি করেন ভিনিসিউস। জুনে বিশ্বকাপ বাছাইয়ে প‍্যারাগুয়ের বিপক্ষে ১-০ ব‍্যবধানের ওই জয়ে তার গোলেই উদ্বেগ কাটে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নদের।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission