পর্তুগালের হারের শঙ্কায় ছিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০৪:৪৪ এএম


পর্তুগালের হারের শঙ্কায় ছিলেন রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: এএফপি

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগাল। ম্যাচের শুরুটা ভালো করলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি রোনালদোরা। বিপরীতি তারকা বহুল পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস গড়েছেন কঙ্গো।

পুরো ম্যাচে বিবর্ণ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অথচ সিআরসেভেনের উজ্জ্বল পারফরম্যান্স দেখার অপেক্ষায় ছিল তার ভক্ত-সমর্থকরা। তাদের তিনি হতাশ করেছেন ৯০ মিনিটে মাত্র তিনটি শট নিয়ে। ম্যাচ শেষে তিনিও হতাশ, দলের পারফরম্যান্সও তার কাছে অস্বস্তিকর ছিল।

তবে এই ড্রয়ের পরও সান্ত্বনা খুঁজছেন রোনালদো। কারণ, কঙ্গোর কয়েকটি আক্রমণে হারের শঙ্কা উঁকি দিচ্ছিল পর্তুগাল শিবিরে।

আরও পড়ুন

ম্যাচের পর রোনালদো বলেন, আমরা যে যথেষ্ট করিনি, তা নয়। এটাই ফুটবল। পর্তুগালের সুযোগ ছিল ম্যাচটি জেতার, কিন্তু হেরেও যেতে পারতো।

পর্তুগালের প্রথম বিশ্বকাপ ম্যাচের ফল নিয়ে সোশ্যাল মিডিয়াতেও মন্তব্য করেছেন রোনালদো।

পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর দৃঢ়প্রতিজ্ঞা তার। রোনালদোর ভাষ্য, আমরা এমন শুরু চাইনি, কিন্তু এটাই শেষ নয়। আমাদের মনোবল ধরে রাখতে হবে এবং পরের ম্যাচে মনোযোগ দিতে হবে।

উল্লেখ্য, এদিন ম্যাচের ৬ মিনিটে গোল করে দুর্দান্ত শুরুও করেছিল পর্তুগাল। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে কঙ্কো। তবে দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি পর্তুগাল। ফলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission