ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কঙ্গোর বিপক্ষে ব্যর্থ হলেও গুলিস্তান কাঁপাচ্ছেন রোনালদো-ভিতিনহারা

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
ছবি: আরটিভি

বিশ্বকাপে ফুটবল মানেই লাতিন আমেরিকা ও ইউরোপের দলগুলো দাপট। তবে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে আলোচনায় থাকে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও পর্তুগাল। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়, বিশ্বকাপ আসলে এই চার দেশের পতাকা বেশি উড়তে দেখা যায়।

এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হলো ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু লাতিন আমেরিকার এই দুটি দল ছাড়াও ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশে আলোচনার কেন্দ্র বিন্দু রয়েছে ইউরোপের দেশ পর্তুগাল। বিগত আসরগুলোতে ফাইনাল খেলতে না পারলেও এবার স্বপ্ন দেখছে ভক্তরা।

তাই জার্সি ও পতাকার মার্কেটেও আলো ছড়াচ্ছেন রোনালদো-ভিতিনহারা। হাউসস্টোনে নিজেদের প্রথম ম্যাচে দুর্বল ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করলেও বাংলাদেশের রাজধানীর ব্যস্ততম স্থান গুলিস্তান মার্কেটে চাহিদার শীর্ষে রয়েছে পর্তুগালের জার্সি ও পতাকা।

আরও পড়ুন

গতকাল শুক্রবার (১৯ জুন) ছুটির দিনে গুলিস্তান মার্কেট ঘুরে ঘুরে এই দৃশ্য দেখা গেছে।

মার্কেটে জার্সির সঙ্গে সঙ্গে পতাকার চাহিদা তুঙ্গে, পর্তুগালের ৫ ফুট দৈর্ঘ্যর চায়না প্রিন্টের পতাকা বিক্রি হচ্ছে ২৫০-২০০ টাকায় আর দেশিটা পাওয়া যাচ্ছে ১৫০ টাকায়। অন্য দেশের পতাকাতে ছাড় পাওয়া গেলেও পর্তুগালের বিষয়ে যেন অনড় অবস্থানে বিক্রেতা।

Screenshot_2026-06-20_125021

সাব্বির আহমেদ নামের এক রোনালদো ভক্ত আরটিভিকে জানান, ‘ছুটির দিনে একটা পতাকা কেনার জন্য গুলিস্তানে এসেছিলাম। কিন্তু দোকানদাররা দাম কমাচ্ছে না। ২০০ টাকার নিচে নামে না, একদরে বিক্রি করছে।’

পতাকা ব্যবসায়ী গফুর আহমেদ বলেন, আগে ব্রাজিল-আর্জেন্টিনার চাহিদা বেশি ছিল। বর্তমানে পর্তুগালের পতাকা বেশি বিক্রি হচ্ছে। চায়না প্রিন্টগুলো আমরা ৫ ফুটের পতাকা ২০০ টাকা (ফিক্সড), এর থেকে বড়টা ৮০০ টাকায় বিক্রি করছি। এর চেয়ে কম রাখার সুযোগ নেই।

Screenshot_2026-06-20_125037

অন্যদিকে ফুটপাতেও রমরমা জার্সির বাজার। বিভিন্ন দেশের জার্সির বেশ কয়েকটি এডিশনে পাওয়া যাচ্ছে। দামের উপর ভিত্তি করে ক্রেতারা নিজের চাহিদা মতো জার্সি কিনছেন নিজের ও প্রিয় মানুষদের জন্য। কোয়ালিটির উপর ভিত্তি করে ১৫০-৭০০ টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে জার্সি। তবে উন্নত মানের বা প্লেয়ার এডিশন কিনতে মার্কেটের দোকানগুলোতে ভিড় জমাচ্ছে ফুটবল প্রেমিরা।

কয়েকটি দোকান পর্যবেক্ষণ করে দেখা যায়, একদরের দোকানে প্লেয়ার এডিশন জার্সি বিক্রি হচ্ছে ১২০০ টাকায়। অন্যদিকে দামদরের সুযোগ থাকার শর্তে দাম চাওয়া হচ্ছে ১৬০০-১৮০০ টাকা। তবে এখানেও চাহিদার শীর্ষে রয়েছে পর্তুগালের জার্সি।

Screenshot_2026-06-20_125053

ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, ইংল্যান্ড, মরক্কোসহ আলোচিত দলগুলোর জার্সি থাকলেও পর্তুগালের জার্সি নেই বেশকয়েকটি দোকানে। এ বিষয়ে তরুণ ব্যবসায়ী রবিন বলেন, আমাদের এখানে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে পর্তুগালের জার্সি, তাই স্টক শেষ। প্লেয়ার এডিশন জার্সিগুলো দেশের বাইরে থেকে আসে, আমরা আবার অর্ডার করেছি কাল-পরশু পাওয়া যাবে।

ফলে বোঝা যাচ্ছে পর্তুগালকে নিয়ে এখনও আত্মবিশ্বাসী বাংলাদেশিরা। প্রথম ম্যাচে হারলেও ভক্তরা চায় পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়াবে রোনালদোরা।

বিশ্লেষকদের মতে, এবারের বিশ্বকাপের যোগ্য দাবিদার পর্তুগাল। বিশ্বসেরা মিডফিল্ড ও রোনালদোর মতো কিংবদন্তি ফরোয়ার্ডকে নিয়ে স্কোয়াড প্রতিপক্ষকে চোখ রাঙাবে। তবে কঙ্গোর বিপক্ষে বাজে শুরুর পর কিছুটা এলোমেলো হয়েছে হিসাব। এখন বাকি দুই ম্যাচে কেমন করে সেটাই দেখার বিষয়।

ফুটবল বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ সাফল্য হলো তৃতীয় স্থান অর্জন করা। বিশ্বমঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো, লুইস ফিগো বা ইউসেবিওদের মতো কিংবদন্তি ফুটবলার উপহার দিলেও পর্তুগাল এখন পর্যন্ত কখনোই বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি।

ইতিহাসে মাত্র দুইবার তারা সেমিফাইনালে পৌঁছাতে পেরেছিল। নিচে পর্তুগালের বিশ্বকাপের সেরা দুটি পারফরম্যান্সের বিবরণ দেওয়া হলো—

১. ১৯৬৬ বিশ্বকাপ (ইংল্যান্ড): প্রথমবারেই বাজিমাত (তৃতীয় স্থান)

পর্তুগালের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য আসে তাদের প্রথম বিশ্বকাপ অংশগ্রণেই। কিংবদন্তি স্ট্রাইকার ইউসেবিও এর হাত ধরে সেবার বিশ্বকে চমকে দিয়েছিল তারা।

  • কোয়ার্টার ফাইনাল: উত্তর কোরিয়ার বিপক্ষে এক সময় ৩–০ ব্যবধানে পিছিয়ে পড়েও ইউসেবিওর অবিশ্বাস্য ৪ গোলের ওপর ভর করে ৫–৩ ব্যবধানে ম্যাচ জেতে পর্তুগাল। এটি বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা কামব্যাক।

  • সেমিফাইনাল: স্বাগতিক ও সেবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ২–১ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় তাদের।

  • তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ: সোভিয়েত ইউনিয়নকে ২–১ ব্যবধানে হারিয়ে তারা টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করে।

  • ইউসেবিও সেবার ৯ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট) হয়েছিলেন।

২. ২০০৬ বিশ্বকাপ (জার্মানি): সোনালী প্রজন্মের দৌড় (চতুর্থ স্থান)

পর্তুগালের ‘সোনালী প্রজন্ম’ লুইস ফিগো, ডেকো এবং তরুণ ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর ভর করে দীর্ঘ ৪০ বছর পর আবার সেমিফাইনালে উঠেছিল।

  • নকআউট পর্ব: রাউন্ড অব ১৬-এ নেদারল্যান্ডসের বিপক্ষে বিখ্যাত 'ব্যাটল অব নুরেমবার্গ' (যে ম্যাচে রেকর্ড সংখ্যক কার্ড দেখানো হয়েছিল) ম্যাচটি ১–০ গোলে জেতে তারা। এরপর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে ওঠে।

  • সেমিফাইনাল: জিনেদিন জিদানের ফ্রান্সের কাছে ১–০ গোলে হেরে যায় পর্তুগাল।

  • তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ: স্বাগতিক জার্মানির কাছে ৩–১ ব্যবধানে হেরে চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে তারা।

সংক্ষেপে পর্তুগালের বিশ্বকাপ ইতিহাস:

বিশ্বকাপ অর্জিত স্থান মূল তারকা
১৯৬৬ তৃতীয় স্থান (সর্বোচ্চ সাফল্য) ইউসেবিও
২০০৬ চতুর্থ স্থান লুইস ফিগো, ক্রিস্টিয়ানো রোনালদো
২০২২ কোয়ার্টার ফাইনাল ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেস

আরটিভি/ এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সেনেগালের উন্নয়নে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে হাজির সাদিও মানে
সেনেগালে ফুটবলের বাইরেও আলোচিত নাম সাদিও মানে। দেশের মানুষের প্রতি নিবেদন তাকে উচ্চ সম্মান প্রদান করেছেন। এবার আরও বড় চমক দেখালেন এই স্ট্রাইকার। সেনেগালের বাম্বালিতে ২৪৬ কোটি টাকার বিশাল কৃষি প্রকল্প নিয়ে হাজির হয়েছেন এই তারকা ফুটবলার। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে সেনেগালের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিএস । গণমাধ্যমের তথ্য অনুসারে, মানের উদ্যোগে ‘এসএম১০ অ্যাগ্রো’ নামে এই প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে ১১৭০ কোটি সিএফএ ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় ২৫০ কোটি টাকার সমান। গত ১৯ সেপ্টেম্বর নিজ গ্রাম বাম্বালিতে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেছেন সাদিও মানে। সেখানকার ৫০০ হেক্টর জমিতে গড়ে উঠবে আমের বাগান। লাগানো হবে প্রায় ৭৮ হাজার আমগাছ। এ ছাড়া থাকবে আম বাছাই, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের কারখানা, কৃষি প্রশিক্ষণকেন্দ্র এবং গবেষণা ও উন্নয়ন সুবিধা। প্রকল্পটি শুরুতে ১ হাজারের বেশি কর্মসংস্থান তৈরি করবে; দীর্ঘ মেয়াদে এই সংখ্যা আড়াই হাজারে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। নিজের এই উদ্যোগের উদ্দেশ্য নিয়ে মানে বলেছেন, আমি চাই আমাদের মাটির সম্পদ আমাদের কাছেই থাকুক। এই সম্পদ থেকে যে আয় হবে, তা সবার আগে আমাদের মানুষের উপকারে আসুক। তিনি আরও বলেন, এই প্রকল্প শুধু সংখ্যার বিষয় নয়। আমি চাই আমাদের অঞ্চলের তরুণ ও নারীরা এগিয়ে যাওয়ার সুযোগ পাক। এ কারণেই প্রকল্পের সঙ্গে একটি প্রশিক্ষণকেন্দ্র রাখা হয়েছে, যাতে আধুনিক কৃষিপদ্ধতি শেখানো যায়। এই প্রকল্প আপনাদের। আমি এটি আপনাদের হাতে তুলে দিচ্ছি। নিজেদের প্রকল্প মনে করে এটিকে এগিয়ে নিন। আপনারাই এটি পরিচালনা করবেন। এর আগে বাম্বালিতে স্কুল, মসজিদ, হাসপাতাল ও পেট্রোল স্টেশনসহ বিভিন্ন সামাজিক অবকাঠামোতে টাকা দিয়েছেন সাদিও মানে। এবার তার লক্ষ্য শুধু দান করা নয়, স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি কর্মসংস্থান সৃষ্টি করা ও অর্থনৈতিক সমৃদ্ধি আনা। আরটিভি/এসআর
সেনেগালের উন্নয়নে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে হাজির সাদিও মানে
রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের
বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়লেও শেষ মুহূর্তে গোল করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সম্মান বাঁচিয়েছে রায়ান। ফলে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ৬৮ মিনিটে অজিদের এগিয়ে নেন নেস্তোরি ইরানকুন্ডা। আর যোগ করা সময়ের ৯০+৫ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান রায়ান। এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধে কোনো গোল আদায় করতে পারেনি লাতিন আমেরিকার দেশটি। অবশ্য তখন পর্যন্ত গোল হজমও করেনি তারা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে অস্ট্রেলিয়ার জালে বল পাঠিয়ে দিয়েছিলেন এস্তেভাও। কিন্তু অফসাইডের কারণে গোল বাতিল ঘোষণা করেন রেফারি। দ্বিতীয়ার্ধের খেলায় গোলের জন্য মরিয়ে হয়ে উঠে কার্লো আনচেলত্তির শিষ্যরা। কিন্তু পাচ্ছিল না গোলের দেখা। উল্টো গোল খেয়ে বসে তারা। ম্যাচের ৬৮তম মিনিটে ব্রাজিলের জালে বল পাঠান নেস্তোরি ইরানকুন্ডা। এর গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। বার বার আক্রমণ করলেও ফিনিশিংয়ে অভাবে জালের দেখা পাচ্ছিলেন না রাফিনিয়ারা। তবে ম্যাচের একদম শেষ দিকে কর্নায় পায় ব্রাজিল। আর সেখান থেকে রাফিনিয়ার দুর্দান্ত শটে হেডে বল জালে পাঠান ব্রাজিলের তরুণ ফুটবলার রায়ান। সবশেষ বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন তিনি। এবার প্রীতি ম্যাচে গোল করে আনচেলত্তির আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন তিনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। অজিদের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ সেপ্টেম্বর।  আরটিভি/এসআর
রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের
মালয়েশিয়ার বিপক্ষে বড় পরাজয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের
অনেক প্রত্যাশা নিয়ে আসিয়ান কাপে অংশ নিয়েছে বাংলাদেশ দল। তবে প্রথম ম্যাচেই বাজেভাবে হোঁচট খেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে জামাল-হামজারা। এতে হার নিয়ে টুর্নামেন্টে শুরু হলো বাংলাদেশের। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে মালয়েশিয়া। চতুর্থ মিনিটে কর্নার থেকে বল ফিরে আসার পর মালয়েশিয়ার হালিম ফয়সালের দূরপাল্লার শট ফিস্ট করে কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।  এরপর সোহেল রানাকে ফাউল করে মালয়েশিয়ার বার্গসন ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখলেও, নবম মিনিটে চেং কুয়েন্টিংকে অহেতুক ফাউল করে হলুদ কার্ড দেখেন বাংলাদেশের রাকিব হোসেন। রক্ষণ সামলাতে ব্যস্ত থাকা বাংলাদেশ প্রথম ধাক্কাটি খায় ম্যাচের ১৮তম মিনিটে।  নিজেদের অর্ধ থেকে লিয়ানে নোয়ার উড়িয়ে মারা বল বাংলাদেশের রক্ষণদেয়াল পেরিয়ে নিয়ন্ত্রণে নেন আরিফ আইমান। ডান দিক দিয়ে বক্সে ঢুকে ডিফেন্ডার শাকিল আহাদ তপুর কড়া পাহারা এড়িয়ে কোনাকুনি নিচু শটে বল জালে জড়ান এই মালয়েশিয়ান ফরোয়ার্ড। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় সোহেল রানার দল।  ২৫ মিনিটে মাঝ মাঠে হামজা চৌধুরী ও ফাহামিদুলরা নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে দারুণ আবহ তৈরি করলেও সোহেল রানার ভুল পাসে তা ভেস্তে যায়। উল্টো বল পেয়ে বার্গসন কাউন্টার অ্যাটাকে গিয়ে নিচু শট নেন, যা অল্পের জন্য ডান পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরেই সোহেল রানার দারুণ এক পাস ধরে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন অভিষিক্ত ফারহান। বল নিয়ে প্রতিপক্ষের বিপদসীমায় ঢুকে পড়লেও মালয়েশিয়ান ডিফেন্ডারদের বাধায় শট নিতে ব্যর্থ হন ইংলিশ ক্লাব বোরহাম উডে খেলা এই উইঙ্গার। ৩৩ মিনিটে ফাহামিদুলের কাছ থেকে বল নিয়ে বক্সে ক্রস দেন সমিত সোম। ফাঁকায় বল পেলেও রাকিব হোসেনের শট লক্ষ্যভ্রষ্ট হয়। খেলার ৩৭ মিনিটে তপুর চরম ভুলে ব্যবধান ২-০ করে মালয়েশিয়া। বক্সের সামনে তপুর পায়ে বল দেখে অনেকটা দূর থেকে ছুটে এসে বল কেড়ে নেন বার্গসন। তার পাস থেকেই এগিয়ে আসা গোলরক্ষক শ্রাবণের মাথার ওপর দিয়ে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন আরিফ আইমান। বিরতির ঠিক আগে ব্যবধান ৩-০ হতে পারত। তবে ফয়সাল হালিমের স্লাইড শট শেষ মুহূর্তে রুখে দিয়ে বাংলাদেশকে আরও বড় বিপদ থেকে বাঁচান শ্রাবণ। শেষ পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেই বিরতির ড্রেসিংরুমে ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা। বিরতির পর ব্যবধান বাড়াতে দেরি করেননি বার্গসন। কোরবিন লাভেরের লং পাসে বক্সে বা পায়ে বল নামিয়ে ঘুরে ডান পায়ের নিচু শটে শ্রাবণকে পরাস্ত করেন বার্গসন। ৩-০ গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। খানিক পর মাঠে নামেন মোরসালিন ও জিদান ইউসুফ। বাংলাদেশের জার্সিতে এটিই জিদানের প্রথম ম্যাচ।  ৭৬ মিনিটে ব্যবধান কমানোর দারুণ সুযোগ আসে বাংলাদেশের সামনে। শাহরিয়ার ইমনের সঙ্গে বল দেওয়া নেওয়া করে প্রতিপক্ষের বিপদসীমায় ঢুকে পড়েন হামজা। এরপর কয়েকজন ডিফেন্ডারের বাধা অতিক্রম করে পোস্টের কোনা থেকে ডান পায়ের জোরালো শট নেন। কিন্তু গোলকিপার দারুণ ক্ষীপ্রতায় রুখে দেন। এরপর হামজার দ্বিতীয় প্রচেষ্টাও আটকে দেন এই গোলকিপার।  এই সময় দারুণ ফুটবল খেলে বাংলাদেশ। ৮২ মিনিটে ইমনের শটে আরেকটু জোর থাকলে গোল পেতে পারতেন তিনি। প্রতি আক্রমণে মালয়েশিয়ার টিয়ার্নি ফার্গুসের গতিময় উচু শট লাফিয়ে রুখে দেন শ্রাবণ। শেষ পর্যন্ত ৩-০ গোলে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ। আরটিভি/এসআর
মালয়েশিয়ার বিপক্ষে বড় পরাজয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের
ফুটসাল / ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?
পুরুষ ফুটসালের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। যেখানে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল, আর চারে রয়েছে আর্জেন্টিনা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পুরুষ ফুটসাল দলের হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। প্রকাশিত তালিকা অনুযায়ী ১৬৮৪.৯৭ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। শীর্ষ তালিকায় অপর দলগুলোর অবস্থানে তেমন কোনো পরিবর্তন আসেনি।  ১৫৭৫.৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে পর্তুগাল এবং ১৫৭৪.৩৯ পয়েন্ট নিয়ে খুব অল্প ব্যবধানে তাদের পরেই অর্থাৎ তৃতীয় স্থানে রয়েছে স্পেন। এছাড়া ১৫১৩.৩৮ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। আর পাঁচে রয়েছে মরক্কো। তবে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছে জাম্বিয়া। ৪ ধাপ এগিয়ে সেরা উন্নতির দল হয়েছে তারা। এ ছাড়াও সর্বাধিক ১৯.৪৯ পয়েন্ট অর্জন করে নজর কেড়েছে ভিয়েতনাম। অন্যদিকে, সবচেয়ে বাজে সময় পার করেছে মন্টেনিগ্রো। তারা র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১৩ ধাপ নিচে নেমে গেছে এবং তাদের পয়েন্ট কমেছে সর্বোচ্চ ২৬.৬৯। ফিফা জানিয়েছে, র‌্যাঙ্কিংয়ের পরবর্তী হালনাগাদ প্রকাশিত হবে আগামী ১১ ডিসেম্বর। আরটিভি/এসআর
ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?
এনসিএলে আট বিভাগের দল ঘোষণা, অধিনায়ক যারা
আগামী ৩ অক্টোবর মাঠে গড়াবে প্রথম শ্রেণির ক্রিকেটের ২৮তম সংস্করণ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। নতুন মৌসুমে আট বিভাগীয় দলের স্কোয়াডও চূড়ান্ত হয়েছে। জাতীয় দলের হয়ে খেলা ও বর্তমানে জাতীয় দলের আশপাশে থাকা একাধিক ক্রিকেটারকে নিয়ে সাজানো হয়েছে দলগুলো। খুলনা বিভাগের নেতৃত্বে থাকছেন মোহাম্মদ মিঠুন। তার দলে আছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন ধ্রুব। মিঠুন-বিজয়-সোহানদের পাশাপাশি দলে আছেন ইমরানুরজ্জামান, আজিজুল হাকিম তামিম ও নাহিদুল ইসলামদের মতো পরিচিত মুখ। ঢাকার নেতৃত্ব দেবেন মাহিদুল ইসলাম অঙ্কন। তার দলে আছেন জাতীয় দলের হয়ে খেলা নাঈম শেখ ও জিসান আলম। উইকেটের পেছনে অঙ্কনের সঙ্গে থাকছেন আশিকুর রহমান শিবলী। চট্টগ্রাম বিভাগেও রয়েছে জাতীয় দলের পরিচিত মুখের উপস্থিতি। শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয় ও শামীম হোসেন পাটোয়ারীর মতো ব্যাটাররা আছেন দলটিতে। উইকেটরক্ষক হিসেবে আছেন ইরফান শুক্কুর ও সাব্বির হোসেন সিকদার। শুরুতে দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ইয়াসির আলী রাব্বির। তবে জাতীয় দলের সঙ্গে থাকার শুরুর কিছু ম্যাচ খেলতে পারছেন না তিনি।  সিলেটের নেতৃত্বে থাকছেন জাকির হাসান। তার দলে আছেন অমিত হাসান, তৌহিদুল ইসলাম ফেরদৌস, আশরাফুল হাসান রিয়াদ ও নাবিল সামাদ। রংপুরকে নেতৃত্ব দেবেন আকবর আলী। তাঁর দলে ব্যাটার হিসেবে আছেন অনিক সরকার সেতু, জাহিদ জাভেদ ও নবিন ইসলাম। ময়মনসিংহের অধিনায়ক রকিবুল হাসান। দলটিতে রয়েছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান পর্যায়ের পরিচিত ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত ও মুনিম শাহরিয়ার।  রাজশাহীর নেতৃত্বে প্রীতম কুমার। এই দলে আছেন অভিজ্ঞ সাব্বির রহমান রুম্মান ও সানজামুল ইসলাম। বরিশালের অধিনায়ক ইফতেখার হোসেন ইফতি। এবারের এনসিএলে আট বিভাগীয় দল একে অন্যের বিপক্ষে সাতটি করে ম্যাচ খেলবে। চার দিনের প্রতিযোগিতায় মোট ২৮টি ম্যাচ হবে সাত রাউন্ডে। ৩ অক্টোবর শুরু হয়ে আসরের শেষ রাউন্ড শুরু হবে ১৭ নভেম্বর। উদ্বোধনী রাউন্ডে খুলনা খেলবে বরিশালের বিপক্ষে, চট্টগ্রাম মুখোমুখি হবে রাজশাহীর, সিলেট খেলবে ময়মনসিংহের বিপক্ষে এবং বর্তমান রংপুরের প্রতিপক্ষ ঢাকা। বরিশাল বিভাগ অধিনায়ক: ইফতেখার হোসেন ইফতি স্কোয়াড: ইফতেখার হোসেন ইফতি, জাওয়াদ আবরার, মোঃ রাফসান আল মাহমুদ, মোহাম্মদ সালমান হোসেন ইমন, অভি আহমেদ নোবেল,  হাফিজুর রহমান, আব্দুল্লাহ শিফাত, মোঃ শামসুল ইসলাম অনিক, মোঃ তানভীর ইসলাম, মঈন খান , মইনুল ইসলাম, মোজাম্মেল হাসান শাকিল, তৌহিদুল ইসলাম রাসেল, মোঃ শহিদুল ইসলাম ও রুয়েল মিয়া। চট্টগ্রাম বিভাগ অধিনায়ক: ইরফান শুক্কর স্কোয়াড: ইরফান শুক্কুর, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, সাদিকুর রহমান, শামীম হোসেন পাটোয়ারী, তাসামুল হক,সাব্বির হোসেন সিকদার,   হাসান মুরাদ,আশরাফুল হাসান রোহান, মোঃ রুবেল, আহমেদ শরীফ, ফাহাদ হোসেন, ইরফান হোসেন, এনামুল হক আশিক ও মোঃ শাহ পরান সোহেল। ঢাকা বিভাগ অধিনায়ক: মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন স্কোয়াড: মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, জিসান আলম, মোঃ মার্শাল আইয়ুব ও নাঈম শেখ, আশিকুর রহমান শিবলী, আরিফ আহমেদ, তৈবুর রহমান পারভেজ, মোঃ ইয়াসিন হোসেন , আমিনুল ইসলাম বিপ্লব, মোঃ এনামুল হক, মোঃ সুমন খান, আনিসুল ইসলাম ইমন, সালাউদ্দিন শাকিল, রিপন মন্ডল ও তৌফিক আহমেদ। খুলনা বিভাগ অধিনায়ক: মোহাম্মদ মিঠুন স্কোয়াড: মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব,  আজিজুল হাকিম তামিম, কালাম সিদ্দিকী এলিন, সামিউন বাশির রাতুল,  ইমরানুজ্জামান, নাহিদুল ইসলাম, শেখ পারভেজ জীবন, টিপু সুলতান, রাকিব হাওলাদার, সফর আলী, আব্দুল হালিম ও মেহেদী হাসান রানা। ময়মনসিংহ বিভাগ অধিনায়ক: রকিবুল হাসান স্কোয়াড: রকিবুল হাসান, আব্দুল মজিদ, মোঃ ফাহিম, রনি চৌধুরী, মোঃ আল আমিন, মোসাদ্দেক হোসেন সৈকত, মুনিম শাহরিয়ার, খালিদ হাসান, মোঃ মাহফিজুল ইসলাম, আরিফুল ইসলাম, আরিফুল হাকিম রনি, আবু হায়দার রনি, আসাদুল্লাহ হিল গালিব, মোঃ আল আমিন হোসেন ও রিজান হোসেন। রাজশাহী বিভাগ অধিনায়ক: প্রীতম কুমার স্কোয়াড: প্রীতম কুমার, সাব্বির রহমান রুম্মান, মেহেরব হাসান অহিন, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, নাঈম আহমেদ, শাখীর হোসেন শুভ্র, সানজামুল ইসলাম, নিহাদুজ্জামান, ওয়াসি সিদ্দিক, রহিম, একরামুজ্জামান, শফিকুল ইসলাম, আলী মোহাম্মদ ওয়ালিদ ও মোহর শেখ অন্তর। রংপুর বিভাগ অধিনায়ক: আকবর আলী স্কোয়াড: আকবর আলী, অনিক সরকার সেতু, জাহিদ জাভেদ, নোবিন ইসলাম ,আলাউদ্দিন বাবু, মিম মোসাদ্দেক, আবু হাসিম, স্বাধীন ইসলাম, ইকবাল হোসেন, মাহমুদুল হাসান লিমন , হাসিবুল হোসেন সিয়াম, আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান, চৌধুরী মোঃ রিজওয়ান ও শাহরিয়ার আল আমিন।  সিলেট বিভাগ অধিনায়ক: জাকির হাসান স্কোয়াড: জাকির হাসান, অমিত হাসান, তৌহিদুল ইসলাম ফেরদৌস, আশরাফুল হাসান রিয়াদ, মুবিন আহমেদ দিশান, সৈকত আলী, মোঃ তানভীর হোসেন সজীব, আসাদুল্লাহ আল গালিব, শাহানুর রহমান, নাঈম আহমেদ, নাবিল সামাদ, নাঈম হোসেন সাকিব, তোফায়েল আহমেদ রায়হান, মহিউদ্দিন তারেক ও অনিক দেববর্মা। আরটিভি/এসআর
এনসিএলে আট বিভাগের দল ঘোষণা, অধিনায়ক যারা
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা
ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাচ্ছে কত
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা