ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ড্রয়ের পর হাতে লেখা চিঠি রেখে ড্রেসিংরুম ছাড়ল ইরান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৭:৪৯ পিএম
ইরান জাতীয় ফুটবল দল। ছবি: সংগৃহীত

প্রতিযোগিতামূলক ফলাফলের ঊর্ধ্বে ফুটবলে সম্মান, শ্রদ্ধা ও সততার মূল্যবোধকে তুলে ধরেছে ইরান জাতীয় ফুটবল দল। মিসরের বিপক্ষে ড্রয়ের পর সিয়াটলের স্টেডিয়ামের ড্রেসিংরুমে সবার উদ্দেশে একটি হাতে লেখা চিঠি রেখে যায় দলটি।

ইরান ফুটবল ফেডারেশনের প্রকাশ করা সেই চিঠিতে সুষ্ঠু ও নিরপেক্ষ খেলা, ক্রীড়াসুলভ মনোভাব এবং মানবিক মূল্যবোধের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। চিঠিতে লেখা ছিল, পয়েন্ট অনেকভাবেই অর্জন করা যায়, কিন্তু সম্মান নয়। পাশাপাশি ফুটবলকে কেবল ফলাফলের প্রতিযোগিতা নয়, বরং চরিত্র ও নৈতিকতার পরীক্ষাও হিসেবে উল্লেখ করা হয়।

image

চিঠিতে আরও বলা হয়েছে, পয়েন্ট বিভিন্নভাবে অর্জন করা সম্ভব হলেও প্রকৃত সম্মান আসে আচরণ, সততা ও নিরপেক্ষতার মাধ্যমে। ফেয়ার প্লেকে খেলার প্রাণ হিসেবে উল্লেখ করে ইরান দল জানায়, মাঠের ভেতর ও বাইরে মর্যাদা বজায় রাখাই একজন ক্রীড়াবিদের সবচেয়ে বড় পরিচয়।

চিঠির সবচেয়ে আবেগঘন অংশ ছিল লাল কালিতে লেখা কয়েকটি লাইন। সেখানে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার প্রথম দিনে মিনাব শহরের একটি স্কুলে সংঘটিত প্রাণঘাতী বোমা হামলার ঘটনায় নিহতদের স্মরণ করা হয়। ওই হামলায় অন্তত ১৬৮ জন নিহত হওয়ার কথা উল্লেখ করে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

জাতীয় পরিচয় ও মূল্যবোধের বিষয়টিও উঠে এসেছে বার্তায়। ইরান লিখেছে, তাদের ইতিহাসে জয়ের চেয়ে সম্মানকে সবসময় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকৃত সাফল্য কেবল টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মাঠ ও মাঠের বাইরে নৈতিকতা, মর্যাদা ও মানবিক আচরণ বজায় রাখার মধ্যেই এর প্রকৃত তাৎপর্য নিহিত।

এর আগে বেলজিয়ামের বিপক্ষেও সম্প্রীতির বার্তা দিয়েছিল ইরান। কয়েক মাস ধরে বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেও ফুটবলের মাধ্যমে শান্তি ও পারস্পরিক শ্রদ্ধার বার্তা দিয়ে আসছে দলটি।

আরও পড়ুন

এদিকে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে এখনও সম্ভাবনা রয়েছে ইরানের। আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচে যেকোনো একটি দলের জয় নিশ্চিত হওয়ার পাশাপাশি ঘানা যদি ক্রোয়েশিয়াকে হারায় অথবা কঙ্গো যদি উজবেকিস্তানের কাছে হেরে যায়, তাহলে রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করবে ইরান।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা
ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র