জয়ের পর বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ০৪:০৪ এএম


জয়ের পর বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
ছবি: সংগৃহীত

জাপানের বিপক্ষে অনবদ্য জয় পেলেও ব্রাজিল শিবিরে নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া। গ্যাব্রিয়েল মার্টিনেল্লির শেষ মুহূর্তের গোলে ২-১ গোলে জয় পেয়েছে সেলেসাওরা। এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। জয়ের পর উল্লাসে ফেটে পড়ে পুরো ব্রাজিল শিবির।

তবে সেই আনন্দের মাঝেই আছে দুঃসংবাদ। কারণ এই ম্যাচেই চোট নিয়ে মাঠ ছেড়েছেন ব্রাজিলের মাঝ মাঠের দুই সেরা তারকা। বিরতি আগেই মাঠে অস্বস্তিবোধ করতে দেখা যায় অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পাকুয়েতাকে। দ্বিতীয়ার্ধে মাঠে নামার সময় খোঁড়াতে দেখা যায় তাকে। তার বদলি হিসেবে মাঠে নামানো হয় এন্ড্রিককে।

ম্যাচের শেষদিকে চোট নিয়ে মাঠ ছাড়েন আরও এক মিডফিল্ডারকে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কুঁচকিতে চোট নিয়ে মাঠ ছাড়েন ম্যাচে সমতা ফেরানো ক্যাসেমিরো। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। ক্যাসেমিরোর বদলি হিসেবে মাঠে নামেন ফ্যাবিনিও।

যদিও ম্যাচ শেষে দলের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজেই উদযাপন করতে দেখা গেছে ক্যাসেমিরোকে। তবে পাকুয়েতাকে নিয়ে দুশ্চিন্তা কমেনি। ম্যাচ চলাকালীন ডাগআউটে পায়ে আইসব্যাগ (বরফ) লাগিয়ে বসে থাকতে দেখা যায় পাকুয়েতাকে। তার চেহারায়ও স্পষ্ট দুশ্চিন্তার ছাপ দেখা যাচ্ছিল।

জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা। আগামী ৫ জুলাই নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে আইভরি কোস্ট অথবা নরওয়ের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। তবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্যাসেমিরো আর পাকুয়েতার চোট কতটা গুরুতর, সেটিই এখন ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় উদ্বেগ।

ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানা বলে আশা করা হচ্ছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission