মেসির রেকর্ড ছুঁতে মাত্র এক গোল দরকার এমবাপ্পের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০৫:৪০ এএম


মেসির রেকর্ড ছুঁতে মাত্র এক গোল দরকার এমবাপ্পের
এমবাপ্পে ও মেসি : ছবি সংগৃহীত

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ ফিফা বিশ্বকাপে এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ব্যক্তিগত দ্বৈরথ। প্রজন্মের দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির গোলের লড়াই।

চলতি বিশ্বকাপ শুরুর আগে জার্মান কিংবদন্তি মিরোসাভ ক্লোসার ১৬ গোলই ছিল বিশ্বরেকর্ড। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনটি দখল করে রেখেছিলেন তিনি।

এই বিশ্বকাপে ক্লোসার সেই রেকর্ড ভেঙে দেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিশ্বকাপে সর্বোচ্চ ১৯ গোল নিয়ে এখন তিনিই সবার ওপরে।

আরও পড়ুন

তবে মেসির দিকে ছুটছেন ২৭ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে। সুইডেনের বিপক্ষে রাউন্ড অব ৩২ ম্যাচে ফ্রান্সের ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন এমবাপ্পে।

এতে করে ক্লোসাকে পেছনে ফেলে বিশ্বকাপে এমবাপ্পের গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৮টি। মেসিকে ছুঁতে (১৯টি) আর মাত্র একটি গোল প্রয়োজন এমবাপ্পের।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়টি গোল করেছেন এমবাপ্পে। গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের বিপক্ষে দুটি করে গোল করেছিলেন এই ফরাসি তারকা। নকআউট পর্বে এক ম্যাচেই করলেন জোড়া গোল।

মেসি অবশ্য এমবাপ্পের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন সামনের ম্যাচে। নকআউটে কেপ ভার্দের বিপক্ষে গোল করলে আরও একটু সামনে এগিয়ে যেতে পারবেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন তারকা।

আরটিভি/এমএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission