দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৯:২৬ এএম


দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ
বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। চোট কাটিয়ে উঠতে না পারায় পুরো ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার লিটন দাস। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমনকে।

বুধবার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে চোট পেয়েছিলেন লিটন। সেই চোটের কারণে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত চোটের কারণেই তাকে বাদ দেওয়া হয়। এবার একই কারণে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ থেকেও ছিটকে গেলেন এই উইকেটকিপার-ব্যাটার।

বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, লিটনের ফিটনেসের উন্নতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি।

তিনি বলেন, লিটন প্রথম ওয়ানডে মিস করেছিল এবং এখনও ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নয়। আজ তার ফিটনেস পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু ফল সন্তোষজনক ছিল না। সামনে টানা দুটি ওয়ানডে রয়েছে। তাই এই সিরিজে খেলার মতো পর্যাপ্ত উন্নতি সে করতে পারবে বলে আমরা মনে করছি না।

লিটনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। তবে তিনি ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হওয়ায় দ্বিতীয় ওয়ানডের একাদশে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা কম।

আরও পড়ুন

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৫ রানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচিয়ে রাখতে আজ হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই টাইগারদের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission