আর্জেন্টিনার সাফল্যের রহস্য উন্মোচন করলেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১২ জুলাই ২০২৬ , ০৩:১৫ পিএম


আর্জেন্টিনার সাফল্যের কারণ জানালেন স্কালোনি
কোচ লিওনেল স্কালোনি। ছবি: এএফপি

চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। তবে প্রায় প্রতিটি ম্যাচেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে মেসি-আলভারেজদের। তাই সুইস পরীক্ষায় পাস করায় ফুটবলারদের প্রশংসা করেছেন তিনি। সেই সঙ্গে দলের সাফল্যের জন্য কাতার বিশ্বকাপের অভিজ্ঞতাকে সামনে এনেছেন কোচ লিওনেল স্কালোনি।

স্ক্যালোনি বলেছেন, আমরা জানতাম আমাদের ভুগতে হবে। এটা আমাদের রক্তে, এটা আমাদের ডিএনএর অংশ। এই মানসিকতাই আমাদের শান্ত থাকতে সাহায্য করে।

আরও পড়ুন

দলের অভিজ্ঞতা নিয়ে আজেন্টিনা কোচ বলেন, কাতার বিশ্বকাপে আমরা এতটা অভিজ্ঞ ছিলাম না। আমি নিজেও না। তখন এমন পরিস্থিতি সামলানো অনেক কঠিন ছিল। এখন আমরা আরও অভিজ্ঞ। 

‘প্রতিপক্ষের আধিপত্য, সমতা ফেরানো গোল কিংবা কঠিন মুহূর্ত—এসব পরিস্থিতির সঙ্গে আমরা পরিচিত। তাই আজ দল শান্ত ছিল। খেলোয়াড়রা জানত কীভাবে ম্যাচে নিজেদের ধরে রাখতে হয়। আমরা কখনোই হাল ছেড়ে দেই না।’

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে অতিরিক্ত সময়ে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডের বিপক্ষে জয়টা সহজ ছিল না। 

নির্ধারিত সময়ে ১-১ ড্রয়ের পর অতিরিক্ত সময়ে জোড়া গোল করে শেষ চার নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। এর আগে শেষ ষোলোতেও মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকে ৩-২ ব্যবধানে জয় পায় তারা।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission