ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ক্যারিয়ারে প্রথমবার ইংলিশ পরীক্ষা দিচ্ছেন মেসি, কেন এতদিন দেননি সেই পরীক্ষা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০২:০২ পিএম
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

দুই দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সও বহুবার দেখা গেছে তার। তবে অবাক করার মতো হলেও সত্যি, বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ড জাতীয় দলের বিপক্ষে কখনোই মাঠে নামা হয়নি আর্জেন্টাইন অধিনায়কের।

অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আর এই ম্যাচ দিয়েই প্রথমবার বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে খেলবেন মেসি।

ক্লাব ফুটবলে ইংলিশ প্রতিপক্ষের বিরুদ্ধে মেসির পরিসংখ্যান ঈর্ষণীয়। ৩৫ ম্যাচে করেছেন ২৭ গোল। বিশেষ করে ২০১০ সালে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে তার চার গোলের পারফরম্যান্স এখনো ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় রাত হিসেবে বিবেচিত হয়। সেই ম্যাচ শেষে আর্সেনালের তৎকালীন কোচ আর্সেন ওয়েঙ্গার মেসিকে "প্লে স্টেশনের খেলোয়াড়" বলে আখ্যা দিয়েছিলেন।

তবে জাতীয় দলের ক্ষেত্রে গল্পটা একেবারেই ভিন্ন। ২০০৫ সালে জেনেভায় ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে খেলার সুযোগ থাকলেও নিষেধাজ্ঞার কারণে দলে থাকতে পারেননি মেসি। আন্তর্জাতিক অভিষেকে হাঙ্গেরির বিপক্ষে বদলি হিসেবে নেমে মাত্র ৪৭ সেকেন্ডের মধ্যে লাল কার্ড দেখেছিলেন তিনি। সেই নিষেধাজ্ঞার কারণেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সম্ভাব্য ম্যাচটি হাতছাড়া হয়। ওই ম্যাচে ইংল্যান্ড ৩-২ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে।

এরপর দীর্ঘ সময় দুই দলের দেখা না হওয়ার পেছনে রয়েছে আন্তর্জাতিক ফুটবলের সূচির পরিবর্তন। উয়েফা নেশনস লিগ চালুর পর ইউরোপীয় দলগুলোর জন্য অন্য মহাদেশের দলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সুযোগ কমে যায়। অন্যদিকে আর্জেন্টিনা নিয়মিত দক্ষিণ আমেরিকার বাছাই ও আঞ্চলিক প্রতিযোগিতায় ব্যস্ত থাকায় ইংল্যান্ডের সঙ্গে আর ম্যাচ আয়োজন সম্ভব হয়নি।

বিশ্বকাপ ইতিহাসে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াই বরাবরই বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার 'হ্যান্ড অব গড' এবং ইতিহাসের অন্যতম সেরা গোল এখনো ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু। দুই দলের সর্বশেষ বিশ্বকাপ সাক্ষাৎ হয়েছিল ২০০২ সালে, যেখানে ডেভিড বেকহামের পেনাল্টির গোলে জয় পেয়েছিল ইংল্যান্ড।

এদিকে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের বাণিজ্যিক মূল্যও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। একটি প্রীতি ম্যাচ আয়োজনের জন্য কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় করতে হয় আয়োজকদের। আর সেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেসি, যার উপস্থিতিই আর্জেন্টিনাকে বিশ্বের অন্যতম চাহিদাসম্পন্ন দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি প্রদর্শনী ম্যাচে মেসিকে না খেলানোকে কেন্দ্র করে আইনি জটিলতা তৈরি হলেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা চুক্তির শর্ত যথাযথভাবে পালন করেছে। একই সময়ে সংস্থাটির কিছু আর্থিক লেনদেন নিয়ে তদন্তের খবরও প্রকাশিত হয়েছে। তবে তদন্ত মানেই কোনো অনিয়ম প্রমাণিত হয়েছে এমনটি নয় বলে জানিয়েছে এএফএ।

এসব বিতর্কের বাইরে এখন সব আলোচনার কেন্দ্র বিশ্বকাপের সেমিফাইনাল। ৩৯ বছর বয়সেও দুর্দান্ত ছন্দে থাকা মেসি এবারের টুর্নামেন্টে ইতোমধ্যে ৮ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২ গোল।

আরও পড়ুন

ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে বহু স্মরণীয় রাত উপহার দেওয়া মেসির সামনে এবার নতুন চ্যালেঞ্জ ইংল্যান্ডের জাতীয় দল। দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বকাপের মঞ্চে এই বহুল প্রতীক্ষিত দ্বৈরথ ঘিরে তাই ফুটবলপ্রেমীদের উত্তেজনার পারদ তুঙ্গে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
আরও পড়ুন
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
বিদায়ের রাতেই ভক্তদের জন্য মেসির বিশেষ উপহার
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো