২০২৭ বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করল আইসিসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ০৯:৪৩ এএম


২০২৭ বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করল আইসিসি
২০২৭ বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করল আইসিসি। ছবি: সংগৃহীত

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার বারোটি ভেন্যুতে আয়োজন করা হবে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার ভেন্যু আটটি। বৃহস্পতিবার আইসিসি এক ঘোষণায় বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করেছে।

জোহানেসবার্গে একটি জমকালো অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার আটটি শহর, জিম্বাবুয়ের তিনটি এবং নামিবিয়ার রাজধানী উইন্ডহুককে টুর্নামেন্টের সহ-আয়োজক হিসেবে ঘোষণা করা হয়। 

এই স্মরণীয় মুহূর্তে সেখানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট আইকন গ্রায়েম স্মিথ, মাখায়া এনটিনি, হাশিম আমলা, টেম্বা বাভুমা এবং কাগিসো রাবাদা। সাথে জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা এবং নামিবিয়ার রুডলফ জানসেন ভ্যান ভুরেন ছিলেন।

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যু হলো ওয়ান্ডারার্স স্টেডিয়াম (জোহানেসবার্গ), সেঞ্চুরিয়ন (শোয়ানে), নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড (কেপ টাউন), কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড (ডারবান), সেন্ট জর্জস পার্ক (গেবেখা), মানগাউং ওভাল (ব্লুমফন্টেইন), বোল্যান্ড পার্ক (পার্ল), বাফেলো পার্ক (কুগোমপো সিটি)।

জিম্বাবুয়ের তিনটি ভেন্যু হলো হারারে স্পোর্টস ক্লাব (হারারে), কুইন্স স্পোর্টস ক্লাব (বুলাওয়েও) এবং নতুন নির্মিত ফালে মোসি-ওয়া-টুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (ভিক্টোরিয়া ফলস)। নামিবিয়ার ম্যাচগুলো খেলা হবে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে (উইন্ডহুক)।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, ২৪ বছর পর আফ্রিকায় এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের প্রত্যাবর্তন ক্রিকেটের জন্য একটি স্মরণীয় মুহূর্ত। আমরা আত্মবিশ্বাসী যে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া একটি অবিস্মরণীয় ইভেন্ট উপহার দেবে, যা উষ্ণতা, আবেগ এবং সমৃদ্ধ বৈচিত্র্য প্রদর্শন করবে।

২০২৭ বিশ্বকাপে হবে ৫৭টি ম্যাচ। একটি নতুন তিন-স্তরের ফরম্যাটে হবে এই আসর। ১২ থেকে ১৪ নম্বর স্থানে থাকা তিনটি দলকে একটি রাউন্ড-রবিন ফরম্যাটে খেলতে হবে। এই পর্বের বিজয়ী দল পরবর্তী ধাপে যাবে। 

তারপর ১২ দল নিয়ে একটি ৩০-ম্যাচের রাউন্ড পর্ব হবে। সেখানে দলগুলোকে ছয়টি করে দুটি গ্রুপে ভাগ করে একটি রাউন্ড-রবিন ফরম্যাটে খেলা হবে।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল এবং উভয় গ্রুপের পরবর্তী সেরা স্থানে থাকা দল সুপার ৭ পর্বে উঠবে। সুপার ৭-এ ২১টি রাউন্ড-রবিন ম্যাচ থাকবে এবং শীর্ষ চারটি দল সেমিফাইনালে উঠবে। 

সুপার সেভেনে শীর্ষে থাকা দলটি চতুর্থ স্থানে থাকা দলের সাথে খেলবে এবং দ্বিতীয় স্থানে থাকা দলটি সেমিফাইনালে তৃতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission