এগিয়ে থেকেও হারের শঙ্কা, অবশেষে ড্র

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০১৬ , ১০:০৩ এএম


এগিয়ে থেকেও হারের শঙ্কা, অবশেষে ড্র

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলে লেগিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।

লেগিয়ার বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকেও লিড ধরে রাখতে পারেনি রিয়াল। খেলা শুরুর প্রথম মিনিটে গ্যালেথ বেল ও ৩৫ মিনিটে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় জিদানের দল। তবে ৪০ মিনিটে ভাদিস, ৫৮ মিনিটে রাদোভিচ ও ৮৩ মিনিটে থিবোরের গোলে লেগিয়া ৩-২য়ে এগিয়ে গেলে, উল্টো ম্যাচ হারের শঙ্কায় পড়ে রিয়াল। ৮৫ মিনিটে কোভাসিচ গোল করলে ড্র নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।

এ ম্যাচে ড্র করায় দু’ম্যাচ হাতে রেখে রিয়াল নকআউট পর্বে উঠতে না পারলেও স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপের শেষ ষোলোয় উঠে গেছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচের একমাত্র গোলটি করেন আদ্রিয়ান রামোস।

এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission