মেসি-রোনালদো-নেইমার এখন প্রথা

আরটিভি অনলাইন ডেস্ক

শনিবার, ০৫ নভেম্বর ২০১৬ , ১২:৪১ পিএম


মেসি-রোনালদো-নেইমার এখন প্রথা

পুরনো যুগে ফিরে গেলো ফিফা। ব্যালন ডি’অর নয়, বছরের সেরা ফুটবলারের পুরস্কারের নাম ফিফা বর্ষসেরা পুরস্কার ( ফিফা ফুটবল অব দ্য ইয়ার)। কে হবেন এবারের বর্ষসেরা ফুটবলার তা জানতে অপেক্ষা করতে হবে আসছে বছরের ৯ জানুয়ারি পর্যন্ত।

বিজ্ঞাপন

বর্ষসেরা পুরস্কারের জন্য এবার ২৩ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সংক্ষিপ্ত তালিকায় মেসি, রোনালদো ও নেইমার এখন প্রথা হয়ে দাঁড়িয়েছে।

এ সেরা ৩ জন ছাড়াও রিয়াল- বার্সার বেশ কয়েকজন ফুটবলার আছেন তালিকায়। রিয়ালের গ্যারেথ বেল, লুকা মডরিচ, করিম বেনজেমা, সার্জিও রামোস, টনি ক্রুস, বার্সার লুইস সুয়ারেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুস্কেটসরা রয়েছেন। আছেন ম্যানসিটির সার্জিও আগুয়েরো, অ্যাটলেটিকো মাদ্রিদের আন্তোনিও গ্রিজম্যান, ম্যানিইউর পল পগবারা। এছাড়া লেস্টার সিটিকে শিরোপা জেতানো জেমি ভার্ডি এবং রিয়াদ মাহারেজও আছেন ২৩ জনের দলে।

বিজ্ঞাপন

আসছে ৯ জানুয়ারি  সুইজারল্যান্ডের জুরিখে ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বর্ষসেরার নাম ঘোষণা করা হবে।

বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার দেয়ার প্রচলন শুরু হয় ১৯৯১ সালে। ২০১০ সালে ফিফার বর্ষসেরা পুরস্কার ও ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অর একীভূত হয়ে নাম হয় ফিফা ব্যালন ডি’অর। তবে ফের ফিফা বর্ষসেরা পুরস্কার নামে ফিরে গেলো বছরের সেরা ফুটবলারের পুরস্কারের নাম।

বিজ্ঞাপন

ফিফার বর্ষসেরা ফুটবলার এবং কোচ নির্ধারণে ভোট দেন বিভিন্ন দেশের জাতীয় দলের কোচ ও অধিনায়ক। ভোট দেন বিশ্বের ২০টিরও বেশি গণমাধ্যমকর্মী। এছাড়া অনলাইনেও ফুটবলপ্রেমীদের ভোট নেয়া হয়।

ফিফা বর্ষসেরা পুরস্কার ২০১৬’র ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা:

বিজ্ঞাপন

বার্সেলোনা- লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুস্কেটস। রিয়াল মাদ্রিদ- ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা, গ্যারেথ বেল, টনি ক্রুস, লুকা মডরিচ, সার্জিও রামোস।

এছাড়াও রয়েছেন সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), জিয়ানলুইজি বুফন (জুভেন্টাস), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), আন্তোনিও গ্রিজমান (অ্যাটলেটিকো মাদ্রিদ), জ্লাতান ইব্রাহিমোভিচ (ম্যানচেস্টার ইউনাইটেড), এনগোলো কন্তে (চেলসি), রবার্ট লেভানডোভস্কি (বায়ার্ন মিউনিখ), রিয়াদ মাহারেজ (লেস্টার সিটি), মানুয়েল ন্যুয়ার (বায়ার্ন মিউনিখ), মেসুত ওজিল (আর্সেনাল), দিমিত্রি পায়েত (ওয়েস্ট হ্যাম), পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড), আলেক্সিস সানচেজ (আর্সেনাল), জেমি ভার্ডি (লেস্টার সিটি)।

এইচটি/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission