বিশ্বকাপ বাছাইপর্ব লিচেনস্টাইনকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে ইতালি। অন্য ম্যাচে, একই ব্যবধানে মেসিডোনিয়াকে হারিয়েছে স্পেন।
লিচেনস্টাইনকে শুরু থেকেই চাপে রাখে ইতালি। ১২ মিনিটে বেলোত্তি করেন প্রথম গোল। পরের মিনিটে ইতালির ব্যবধান দ্বিগুণ করেন ইমোবিল।৩২ মিনিটে কানদ্রেভা ও ৪৪ মিনিটে বেলোত্তি আরো ১ গোল করলে ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ানরা।
অপর ম্যাচে, ৩৪ মিনিটে ভেলকোভস্কির আত্মঘাতি গোলে লিড পায় স্পেন। ৬৩ মিনিটে ভিতোলো আর ৮৪ মিনিটে মনরিল গোল করলে ৩-০তে এগিয়ে যায় তারা। শেষ দিকে আদুরিজ আরো এক গোল করলে বড় জয়ের আনন্দে মাতে স্প্যানিশরা।
ডিএইচ
