নিরাপত্তা অজুহাতে বাংলাদেশে আসছে না কানাডা

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭ , ০৪:৪০ পিএম


নিরাপত্তা অজুহাতে বাংলাদেশে আসছে না কানাডা

এবার বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আঙুল তুললো কানাডা। নিরাপত্তা অজুহাত দেখিয়ে বিশ্ব হকি লিগে খেলতে বাংলাদেশে আসছে না দেশটি। আসছে মাসে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে তাদের খেলার কথা ছিল।

বিজ্ঞাপন

বুধবার বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) নিশ্চিত করেছে বাংলাদেশে আসছে না কানাডায় হকি দল। তবে বাংলাদেশ হকি ফেডারেশন তাদের বোঝানোর চেষ্টা করছে।

বিজ্ঞাপন

আসছে মাসে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে ওমান, ফিজি, চীন, ঘানা, মিসর, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের সঙ্গে কানাডার অংশ নেয়ার কথা ছিল।আসছে ৪ মার্চ থেকে এই প্রতিযোগিতা শুরু হবার কথা।

এফআইএইচ জানিয়েছে, শেষ পর্যন্ত কানাডা না এলেও টুর্নামেন্টটি ৮ দলেরই হবে। তাদের পরিবর্তে আরেকটি দল এই টুর্নামেন্টে খেলবে।

বিজ্ঞাপন

গেলো বছরের জুলাইয়ে রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ২২ জন নিহত হন।এ ঘটনার পর ওই বছরের আগস্টে বাংলাদেশে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নেয় জাপান। তবে সব আশঙ্কা উড়িয়ে দিয়ে অক্টোবরে নির্বিঘ্নে বাংলাদেশ সফর করে ইংল্যান্ড ক্রিকেট দল।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission