উইম্বলডন টেনিসে ফেদেরার ও সেরেনার জয়

মঙ্গলবার, ০৫ জুলাই ২০১৬ , ০২:৩৪ পিএম


উইম্বলডন টেনিসে ফেদেরার ও সেরেনার জয়

উইম্বলডন টেনিসের পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন, রজার ফেদেরার। অন্যদিকে, নারী এককে জয় পেয়েছেন, সেরেনা উইলিয়ামস। শেষ আটে ওঠার লড়াইয়ে ফেদেরার সরাসরি সেটে হারিয়েছেন, জনসনকে। শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকেন, সাতবারের উইম্বলডন জয়ী ফেদেরার। ঘাসের কোর্টে দারুণ কিছু শট খেলে জনসনের বিপক্ষে ৬-২, ৬-৩ ও ৭-৫ গেমে জয় তুলে নেন, এ সুইস তারকা। এদিকে নারী এককে স্টেলেনা কুজনেত্সোভাকে সরাসরি সেটে হারিয়েছেন, দ্য ফিনিশার ক্ষ্যাত সেরেনা উইলিয়ামস। কুজনেত্সোভা প্রথম সেটে খানিকটা লড়াই করলেও; পরের সেটে আর দাঁড়াতেই পারেননি মার্কিন তারকার সামনে। সেরেনা জয় তুলে নেন, ৭-৫ ও ৬-০ গেমে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission