বাঁচানো গেলো না সেই নবজাতককে

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬ , ০৯:৪৮ এএম


বাঁচানো গেলো না সেই নবজাতককে

দাফনের সময় কেঁদে ওঠা ফরিদপুরের সেই নবজাতক গালিবা হায়াতকে আর বাঁচানো গেলো না।

বিজ্ঞাপন

রোববার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই নবজাতক।

গালিবার মৃত্যুর খবর নিশ্চিত করে তার চাচা শামিমুল হক তালুকদার বলেন, রাত সাড়ে দশটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে শিশুটির লাইফ সাপোর্ট খুলে দেন চিকিৎসকরা। পরে রাত ১২টার দিকে গালিবার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এসময় শিশুটির চাচা অভিযোগ করেন ডাক্তারের ভুল চিকিৎসার জন্যই মৃত্যু হয়েছে গালিবার।

গেল বুধবার রাতে শহরের কমলাপুরের নাজমুল হুদার স্ত্রী নাজনীন আক্তার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসকের রুমে শিশুটিকে প্রসব করেন।

বিজ্ঞাপন

গাইনি চিকিৎসক ডা. রিজিয়া আলম শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজন নবজাতককে আলীপুর কবরস্থানে নিয়ে যান। সেখানে তখন দাফনের ব্যবস্থা না হওয়ায় একটি কবরের ওপর তাকে শুইয়ে রাখেন।

পর দিন বৃহস্পতিবার ভোরে দাফন করতে গেলে শিশুটি কেঁদে ওঠে। পরে তাকে ফের হাসপাতালে এনে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

চাঞ্চল্যকর এ ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগে বিচার দাবি করেন স্বজনরা।

শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছিল শিশুটিকে।

আরএইচ/ এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission